শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

মেসি-রোনাল্ডো নয় সানি লিওনের মন জিতেছে অন্য কেউ


DhakaReport24.com || 2023-06-25 17:55:30
মেসি-রোনাল্ডো নয় সানি লিওনের মন জিতেছে অন্য কেউ

লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলিউড অভিনেত্রী সানি লিওনের পছন্দের ফুটবলার কে? সম্প্রতি ইনস্টাগ্রামে এমনইিএক প্রশ্ন করা হলে লাস্যময়ী সানি সরাসরি মেসি এবং রোনালদোকে নাকচ করে দিয়ে নাম নিলেন তৃতীয় আরেকজনের। অভিনেত্রী সহজ উত্তর দিয়ে জানিয়ে দিলেন তার পছন্দের ফুটবলার ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। 

জি নিউজ বাংলার প্রতিবেদন অনুযায়ী ,ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন দেশের ফুটবলকে। ফুটবলের প্রতি দায়বদ্ধতা, স্কিল, নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্যই সানি লিউনের খুব পছন্দের ফুটবলার সুনীল। 

এদিকে সানি লিওনের সে উত্তর শুনে সোশ্যাল মিডিয়ায় তাকে কুর্নিশ না জানিয়ে পারেননি ভক্তরা। এক ভক্ত লিখেছেন, সানি লিওনির এই উত্তর আমাদের হৃদয় জিতে নিয়েছে। সব সময়ে ভারতীয় ফুটবলারদের সাপোর্ট করেন।

এদিকে ৩৮ বছরেও দারুণ ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। গোল করছেন নিয়ম করে। ইন্টারকন্টিনেটল কাপ জেতার পর, পাকিস্তানের বিরুদ্ধে চলতি সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করেছেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। 
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম