বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

‘অশালীন’ ভাষা ব্যবহার করে তোপের মুখে নিপুণ


DhakaReport24.com || 2023-06-21 11:15:30
‘অশালীন’ ভাষা ব্যবহার করে তোপের মুখে নিপুণ

সাংবাদিকদের সঙ্গে ‘অশালীন’ ভাষা ব্যবহার করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়িকা নিপুণ। সোমবার (১৯ জুন) রাজধানীর ফিল্ম আর্কাইভে এক অনুষ্ঠানে চিত্রনায়িকা নিপুণকে কয়েকজন গণমাধ্যমকর্মী বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘উনাদের মনে তো অনেক কুরকুরানি, ওটা একটু কমাই।’

তার এমন মন্তব্য স্বাভাবিকভাবে নেয়নি ভক্ত-দর্শকমহল। একজন চিত্রনায়িকার মুখে এরকম শব্দের ব্যবহার সমালোচনার সৃষ্টি করেছে। 

তবে এখানেই থামেননি নিপুণ। এরপর জায়েদ খানকেও আক্রমণ করেছেন। এই নায়িকার দাবি, জায়েদের কারণে বাংলাদেশ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেনি। 

সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘জায়েদকে ফ্রান্সের ভিসা দেয় নাই- এ প্রশ্ন করেন না কেন? এটাও প্রশ্ন করেন- আমি উত্তর দেব। ও (জায়েদ খান) বাংলাদেশকে ডুবাইছে। প্রধানমন্ত্রীর সাইন থাকার পরও শুধু জায়েদ থাকার ফলে আমাদের এমডি ভিসা পায়নি।’

আপনাকে অনেক অনুষ্ঠানে দেখা যায় না, এমন প্রশ্নে নিপুণ বলেন- ‘সবশেষ মুক্তিপ্রাপ্ত রোজিনা ম্যাডাম ও জয় চৌধুরীর সিনেমার দাওয়াত আমি পাইনি। কারণ ওরা জায়েদ খান প্যানেলের লোক। উনারা আমাকে পছন্দ করেন না, স্বাভাবিকভাবেই উনারা আমাকে দাওয়াত দেন না। যার কারণে আমি যাইনি।’

নিপুণের এমন বক্তব্য ও ‘কুরকুরানি’ শব্দের সমালোচনা করে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কটাক্ষও করছেন। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম