বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

যে কারণে অক্ষয়কে বিয়ে করেন টুইঙ্কেল


DhakaReport24.com || 2023-06-19 16:31:30
যে কারণে অক্ষয়কে বিয়ে করেন টুইঙ্কেল

দাম্পত্যজীবনের প্রায় দুই যুগ কাটিয়ে ফেলেছেন বলিউডের আলোচিত তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। এই দীর্ঘ পথচলায় বহু চড়াই-উতরাই পেরিয়ে একসঙ্গে সুখের সংসার গড়েছেন। কিন্তু শুরুটা হলো কীভাবে? কেনই বা অক্ষয়কে বিয়ে করতে রাজি হলেন, জানালেন টুইঙ্কেল।

এক পত্রিকার ফটোশুট করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন তারা। তারপর সেই প্রেম গড়ায় বিয়ের মণ্ডপ পর্যন্ত। টুইঙ্কেল-অক্ষয় যে একে অপরের সবচেয়ে ভালো বন্ধু, একথাও অনেকে মেনে নেন।

ক্যারিয়ারের শুরু দিকে বিভিন্ন নায়িকার সঙ্গে নাম জড়ায় অক্ষয়ের। একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কোনো প্রেম সেটেই শেষ হয়ে যায়, আবার কোনো প্রেম বাগদান পর্যন্ত গড়িয়েও ভেঙে যায়। তাই টুইঙ্কেলের সঙ্গেও সম্পর্কটা ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছবে কি না, তা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল।

অক্ষয়ের যে গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ের জন্য সায় দিয়েছিলেন, সম্প্রতি তা প্রকাশ্যে এনেছেন টুইঙ্কেল। স্বামীকে জড়িয়ে ধরে একটি ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, ‘মিস্টার কে-কে বিয়ে করার অন্যতম কারণ, জানতাম ও খুব ভালো বাবা হবে। দেখেছিলাম কীভাবে ও নিজের পরিবারের খেয়াল রাখে। চেয়েছিলাম যেন আমার ছেলে-মেয়েরা এই বংশগত গুণ পাক। আর পঞ্চাশ বছরের এই মানুষটাকে যখন এখন দেখি, ভাবি আমার ছেলে-মেয়েরা ভাগ্যবান হবে যদি সত্যিই ওর থেকে কিছু পায়। ও সব সময় নিজের পরিবারকে নিজের চেয়েও বেশি প্রাধান্য দিয়েছে।’

একসময়ে অভিনয়ে চরম ব্যস্ত থাকলেও সংসার-সন্তানের দিকে তাকিয়ে ছেড়েছেন রুপালি পর্দার মোহ। নিজেকে লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন টুইঙ্কেল। অবশ্য অক্ষয় এখনো সমানতালে অভিনয় চালিয়ে যাচ্ছেন। ২০০১ সালের ১৭ জানুয়ারি মালাবদল করেন অক্ষয়-টুইঙ্কেল। তাদের কোল আলো করে এসেছে ছেলে আরাভ কুমার ও মেয়ে নিতারা কুমার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম