বেশ কয়েকদিন ধরেই বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল, নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের মধ্য়ে অশান্তি শুরু হয়েছে। এজন্য স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন গায়িকা। সম্প্রতি নেহার জন্মদিনেও রোহানের অনুপস্থিতি নেটিজেনদের সন্দেহ আরও ঘনীভূত করে তুলেছিল।
এবার কয়েকটি ছবি দিয়েই সকল গুঞ্জন উড়িয়ে দিলেন গায়িকা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সামাজিক মাধ্যমে রোহনের সঙ্গে একাধিক ছবি প্রকাশ করেছেন নেহা। একাধিক ছবির একটিতে দেখা গেছে, নেহার গালে আদুরে চুমু এঁকে দিচ্ছেন রোহান। দেখে বোঝা যাচ্ছে সন্ধ্যায় কোথাও ঘুরতে গিয়েছিলেন তারা। সেখানকার ছবিই পোস্ট করেছেন।
এ সময় একটি কালো রঙের জামা পরেছিলেন নেহা। আর তার বরকে সাদা শার্ট পরে থাকতে দেখা যায়। এই ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, ‘ বরের সঙ্গে ফাটাফাটি একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম।’ তার বেটার হাফ তাতে কমেন্ট করে লেখেন, ‘উফ কী ফাটাফাটি গেল ট্রিপটা।’
এ খবর পেতেই মন ভালো হয়ে গেছে নেহার অনুরাগীদের। শুভেচ্ছা ও শুভকামনায় প্রিয় তারকাকে ভরিয়ে দিয়েছেন তারা। সেইসঙ্গে তাদের দাম্পত্য জীবনের স্থায়িত্ব কামনা করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম