বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

সেন্সর ছাড়পত্র পেল ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’


DhakaReport24.com || 2023-06-17 13:30:15
সেন্সর ছাড়পত্র পেল ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’

ঈদ উৎসবে দর্শকের আনন্দ দ্বিগুণ করতে আগ্রহী থাকেন নির্মাতারা। এবারের ঈদুল আজহা নিয়েও সেরকম প্রস্তুতি নিচ্ছেন বড় পর্দা সংশ্লিষ্টরা। মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা। তারমধ্যে অন্যতম ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’।

ইতোমধ্যে দুটি সিনেমাই আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য, প্রযোজক খোরশেদ আলম খসরু। ছবি দুটি দেখে বোর্ড সদস্যরাও মুগ্ধ, জানান খসরু। আগামীকাল (রোববার) ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’ সিনেমা সংশ্লিষ্টদের হাতে সেন্সর সার্টিফিকেট পৌঁছাতে পারে।

‘সুড়ঙ্গ’ নিয়ে খসরু বলেন, ‘খুবই চমৎকার একটি ছবি। একদমই ভিন্ন ঘরানার। দর্শকদের হলে বসিয়ে রাখার মতো একটি ছবি। নির্মাতা দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন এতে। আর আফরান নিশো দুর্দান্ত অভিনয় করেছে। আমার কাছে মনে হয়েছে, দর্শকরা বড় পর্দায় তাকে ব্যাপকভাবে গ্রহণ করবে।’

‘সুড়ঙ্গ’ নির্মাণ করেছেন রায়হান রাফী। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে ছোট পর্দার তারকা আফরান নিশোর। তার সঙ্গে আছেন তমা মির্জা। ছবিটি বাংলাদেশের সঙ্গে ভারতেও মুক্তির প্রক্রিয়া চলছে।

অন্য দিকে, ‘প্রহেলিকা’ নিয়েও একই সুর পাওয়া গেলো খসরুর মুখে। তার কথায়, ‘এটিও চমৎকার সিনেমা। প্রত্যেকে বেশ ভালো অভিনয় করেছেন। তবে আমি মুগ্ধ, বিস্মিত হয়েছি মাহফুজ আহমেদের অভিনয়ে। তিনি একেবারে ফাটিয়ে দিয়েছেন!’

‘প্রহেলিকা’ ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে মাহফুজ আহমেদের সঙ্গে রয়েছেন শবনম বুবলী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম