বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

হানি সিংয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন নুসরাত


DhakaReport24.com || 2023-05-05 12:08:15
হানি সিংয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন নুসরাত

নতুন প্রেমে মজেছেন জনপ্রিয় র‍্যাপার হানি সিং। বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার সঙ্গে গোপনে প্রেম করে বেড়াচ্ছেন তিনি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জনটি চলছিল। এতদিন কিছু না বললেও এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নুসরাত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাতকে হানি সিংহের সঙ্গে তার প্রেমের বিষয়ে প্রশ্ন করলে অভিনেত্রী মজা করে বলেন, ‘বাহ্! আমার জীবনেও তা হলে শেষ পর্যন্ত প্রেম নিয়ে একটা রটনা শুনতে পাওয়া গেল। এটাই কিন্তু প্রেম নিয়ে আমার জীবনের প্রথম রটনা!’

তিনি আরও বলেন, ‘আমি এতদিন কোথাও নিজের ব্যাপারে কোনও রটনা শুনিনি। এটা যখন শুনতে পেলাম, তখন মনে হলো, এবার থেকে র‌্যাপিড ফায়ারে উত্তর দেওয়ার একটা ভালো বিষয় পেয়েছি।’

তবে হানি সিংয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন নুসরাত অস্বীকার করলেও নেটিজেনরা কিন্তু বিশ্বাস করছেন না। কেননা এরইমধ্যে এক ফ্রেমে বন্দি হয়েছেন তারা। কয়েক সপ্তাহ আগে একটি নাইট ক্লাব থেকেও হাতে হাত রেখে বের হতে দেখা গেছে তাদের।

প্রথম স্ত্রী শালিনী তলওয়ারের সঙ্গে ডিভোর্সের পর অভিনেত্রী টিনা থাড়ানির প্রেমে মজেছিলেন হানি। গত বছরের শেষের দিকে সম্পর্কের বিষয়টি সামনে এনেছিলেন তিনি। সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন ছবিও। তবে সেই সম্পর্ক এখন আর নেই। টিনাকে ভুলে হানি এখন নুসরাতে মজেছেন বলে ধারণা করছেন নেটাগরিকরা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম