শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

মুখোমুখি তাহসান-মিথিলা


DhakaReport24.com || 2021-05-16 09:57:15
মুখোমুখি তাহসান-মিথিলা



ভালোবেসে সংসার পেতেছিলেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। তাদের আছে এক সন্তান৷ ২০১৭ সালের অক্টোবরে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানেন দুজনে।

তারপর আর তাদের একসাথে কাজ করতে দেখা যায়নি৷ অবশেষে চার বছর পর জুটি বাঁধছেন তাহসান-মিথিলা। দেশীয় একটি ই-কমার্স মার্কেটপ্লেসের ফেসবুক প্ল্যাটফর্মে এক লাইভ অধিবেশনে অতিথি হিসেবে অংশ নেবেন সাবেক এই তারকা দম্পতি।

শনিবার (১৫ মে) রাত ৯টায় এই লাইভ অধিবেশনটি সম্প্রচার হবে। উপস্থাপক ও স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব এই লাইভ অধিবেশনটি সঞ্চালনা করবেন।

এর আগে বুধবার (১২ মে) রাতে একটি ‘সারপ্রাইজ’ দেয়ার ফেসবুক স্ট্যাটাস দেন তাহসান। এর কিছু সময় পরেই ‘সারপ্রাইজ এর অপেক্ষায়’ রয়েছেন জানিয়ে ফেসবুকে পোস্ট দেন মিথিলা। একসঙ্গে দুজনের এ পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছিলো।

কী হতে যাচ্ছে, এমনই যখন কানাঘুষা চলছি নেটিজেনদের মাঝে তখনই বিষয়টি খোলাসা হলো।

জানা গেছে, তাহসান ও মিথিলা ওই ই-কমার্স মার্কেটপ্লেসেরব ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে যাচ্ছেন।