বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

ঈদে আসছে শেখ সাদীর ‘অভিমান’


DhakaReport24.com || 2021-05-03 01:13:30
ঈদে আসছে শেখ সাদীর ‘অভিমান’



‘আমি তোমাতে শুধু ঘুরপাক খাই/ ভুল করেও ভুলতে পারি নাই/ হঠাৎ আছো,  হঠাৎ নাই/ শূণ্য কবিতা খালি পুরোটাই’-এবারের ঈদে এমন কথার গান নিয়ে আসছেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী। 

এরইমধ্যে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে সংগীতাঙ্গনে চমক সৃষ্টি করেছেন এই তরুণ শিল্পী। এবার ঈদে ‘অভিমান’ শিরোনামে নতুন গান-ভিডিও নিয়ে ভক্ত-শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন সাদী নিজেই। সংগীতায়োজনে আলভী আল বেরুনী।

কুয়াকাটার বেশ কয়েকটি মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ভিডিওতে শেখ সাদীর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে জান্নাত উল ফেরদৌসকে। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

শেখ সাদী বলেন, ‘শুভাকাঙক্ষীরা সবসময় আমাকে অনুপ্রেরণা দেন নতুন গান করার জন্য। তাদের সবার অনুপ্রেরণায় নতুন এই গান। আশা করি সবাই উপভোগ করবেন।’

আগামী ৪ মে (মঙ্গলবার) ধ্রুব মিউজিক স্টেশনের  ইউটিউব চ্যানেলে গানচিত্রটি অবমুক্ত করা হবে। পাশাপাশি শোনা যাবে বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপে।