বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী


DhakaReport24.com || 2023-04-18 13:16:30
তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী

 তৃণমূলে যোগ দিয়েছিলেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। একইসঙ্গে তৃণমূলে এলেন ইম্পার প্রধান পিয়া সেনগুপ্ত। 

এদিন তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন পিয়া সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পরপরই টলিউডের অনেকেই যোগ দেন বিজেপিতে। এবার বিধানসভা নির্বাচনের আগে দলে শিল্পীদের পাল্লা ভারী করতে শুরু করল তৃণমূল। 

তৃণমূলে যোগ দিয়ে কৌশানী বলেন, ‘‌এখন যা টালমাটাল অবস্থা, আমার মনে হল এটাই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়। ছোট থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। আমার গোটা পরিবার তৃণমূল দলটিকেই অনুসরণ করে। তাই তৃণমূলের কাণ্ডারী হয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের যজ্ঞে সামিল হওয়া আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমি চাই আমায় দেখে অনেক তরুণ–তরুণী অনুপ্রাণিত হোক। তারাও এগিয়ে আসুক।’‌

পরিচালক অনুপ সেনগুপ্তর স্ত্রী ও প্রয়াত অভিনেতা সুখেন দাসের মেয়ে পিয়া সেনগুপ্ত এদিন তৃণমূলের পতাকা হাতে নিয়ে বলেন, ‌‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তাঁর সবার পাশে থাকাকে দেখে আজ তৃণমূলে যোগ দিলাম। সমস্ত কর্মীদের সঙ্গে আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার অঙ্গীকার আমার রইল। আর তার জন্য আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি লড়াই করব।’‌

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম