বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

ইউনিসেফের ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ শাকিব খান


DhakaReport24.com || 2021-05-01 02:34:00
ইউনিসেফের ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ শাকিব খান



‘টিকা আমাদের কাছে আনে’ স্লোগানে প্রচারণার অংশ হিসেবে ঢালিউড সুপার স্টার শাকিব খানকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ ঘোষণা করেছে ইউনিসেফ বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ইউনিসেফ বাংলাদেশের ফেসবুক পেজে শাকিব খানের একটি ছবি পোস্ট করে তাকে কৃতজ্ঞতা জানিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সর্বপ্রিয় অভিনেতা এবং একজন সম্মানিত প্রযোজক শাকিব খানের আরো একটি পরিচয় আছে। তিনি প্রকৃত অর্থে একজন দায়িত্ববান নাগরিক। সঠিক সময়ে করোনাভাইরাস টিকা নিয়ে তিনি নিজের ও নিজ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করেছেন।’

ইউনিসেফ বাংলাদেশের ফেসবুক পেজে আরো লেখা হয়েছে,‘এই বিশ্ব টিকাদান সপ্তাহে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে তিনি আপনাকেও আহ্বান জানাচ্ছেন, সঠিক সময়ে আপনার এবং আপনার সন্তানের টিকাদান নিশ্চিত করুন। এই গুরুত্বপূর্ণ বার্তাটি মানুষের মাঝে ছড়িয়ে দেয়ায় আপনার জন্য রইলো আমাদের অশেষ কৃতজ্ঞতা।’

শাকিব খানও এই প্রসঙ্গে তার ফেসবুক পেজে লিখেছেন, ‘টিকা আমাকে, আমার আপনজনদের এবং আমার দেশকে পোলিও, হাম এবং টিবির মত মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে। আমি করোনাভাইরাস টিকা নিয়েছি যাতে আমার আপনজনদের নিরাপদ রাখতে পারি।’

তিনি আরো লিখেছেন, ‘করোনাভাইরাস থেকেও টিকা আপনাকে এবং আপনার আপনজনদেরকে নিরাপদ রাখবে। এই টিকাদান সপ্তাহে আপনি ও আপনার সন্তানের টিকা নিশ্চিত করুন এবং সকল মানুষের কাছে টিকা পৌঁছে দিতে ইউনিসেফের সাথে যোগ দিন, যাতে পুরো পৃথিবী সুরক্ষিত হতে পারে!’