বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

বাবা নেই চারপাশটা যেন অন্ধকার লাগে: চঞ্চল চৌধুরী


DhakaReport24.com || 2023-04-15 16:12:30
বাবা নেই চারপাশটা যেন অন্ধকার লাগে: চঞ্চল চৌধুরী

অভিনয়, ছবি আঁকা ও গান গাওয়ার পাশাপাশি অভিনেতা চঞ্চল চৌধুরীর লেখালেখি করেন। তিনি বিভিন্ন বিষয়ের উপরের লেখা প্রায়ই ফেসবুকে প্রকাশ করেন।
তার প্রতিটি লেখাতে ফুটিয়ে তুলেন অন্তরের গহন কোনের অনুরাগের কথা যা সামাজিক মাধ্যমের অনুসারিদের হৃদয় ছুয়ে যায়, কখনো চিন্তার খোরাক যোগায়। ভক্ত-অনুসারীরা ফেসবুকে মন্তব্যর মাধ্যমে তার লেখার ব্যাপারে নিজেদের মনোভাব প্রকাশ করেন।

আজ (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে চঞ্চল চৌধুরী তার বাবাকে নিয়ে একটি স্মৃতিচারণামূলক লেখা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “ইদানিং আমার চোখে মোটা ফ্রেমের চশমা আর ব্যাক ব্রাশ করা চুল দেখলেই আমার ভাই-বোনেরা বলে, আমি নাকি দেখতে দিন দিন বাবার মতো হয়ে যাচ্ছি”।
নতুন বছরে বাবার কাছ থেকে আশীর্বাদ নেওয়া প্রসঙ্গে চঞ্চল লেখেন, “বাংলা বছরের প্রথম দিনটা পার হয়ে গেল। অভ্যাসটা ছিল বাবা মাকে ফোন করে শুভ নববর্ষ বলা, আশীর্বাদ নেওয়া। এবার আর ফোনে বাবাকে পাইনি! কয়েক মাস আগে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন অনন্তলোকে।

আমার ভেতরটা যে কি কয়, কেমন করে বাবার জন্য, কাউকেই বোঝাতে পারি না। হঠাৎ করেই যখন মনে হয় বাবা নেই! চারপাশটা অন্ধকার লাগে, দম বন্ধ হয়ে আসে। বাবা ছাড়া কয়টা মাস, কি যেন এক ঘোরের মধ্যে বাস করছি। সমস্ত অস্তিত্বজুড়ে যেন বাবার চলাফেরা। আজ গরমের মধ্যে যখন বসে আছি ড্রইং রুমে, বিদ্যুৎ নেই, হঠাৎ নিজেকে দেখেই চমকে উঠলাম। সত্যিই তো, আমি তো দেখতে বাবার মতোই হয়ে যাচ্ছ”।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম