বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

শাহরুখকে লাখ টাকা দিয়ে সাহায্য করেছিলেন জুহি


DhakaReport24.com || 2023-04-12 16:37:45
শাহরুখকে লাখ টাকা দিয়ে সাহায্য করেছিলেন জুহি

২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা। জেলবন্দি থাকতে হয় প্রায় মাস খানেক। ঘটনার পর বছরের বেশি সময় কেটে গেছে। ঝড় থেমে স্বাভাবিক ছন্দে ফিরেছে খান পরিবার। তবে তাদের কঠিন সময়ে কেনো সাহায্য করেছিলেন, সে বিষয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। 

অভিনেত্রী জানান, যা হয়েছে তা একেবারেই অপ্রত্যাশিত। ‘আমরা জানতাম না এমন কিছু অপেক্ষা করে আছে। সেই সময় দাঁড়িয়ে যেটা আমার সঠিক মনে হয়, সেটাই করেছি।’

গ্রেপ্তার হওয়ার পর প্রায় মাস খানেক জেলে বন্দি জীবন কাটাতে হয় আরিয়ানকে। এরপর এক লাখ টাকা ব্যক্তিগত বন্ডে সই করেন জুহি চাওলা। জামিনে ছাড়া পান আরিয়ান। খান পরিবারের ওই বিপদের দিনে অনেকেই এগিয়ে আসেন, তবে যিনি সাতপাঁচ না ভেবে তাদের কঠিন সময়ে বল জোগান, তিনি জুহি চাওলা।  

কিং খানের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব জুহির। অভিনয়ের জগতের গণ্ডি পেরিয়ে একসঙ্গে কেকেআরের মালিকানা সামলেছেন তারা। এক কথায়, জুহি শাহরুখের সময়-অসময়ের বন্ধু।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম