বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

বেডরুমে মোবাইল ফোন রাখি না : পরীমণি


DhakaReport24.com || 2023-04-10 16:15:15
বেডরুমে মোবাইল ফোন রাখি না : পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির ব্যস্ততা এখন তার একমাত্র সন্তান রাজ্যকে ঘিরেই। আর তাই অভিনয় থেকে কিছুটা দূরেই রয়েছেন। এই সময়টা শুধু ছেলের সঙ্গেই কাটাতে চান বলেও মনতব্য করেছেন এ নায়িকা।

এছাড়া অনেকেই অভিযোগ করেন, নায়িকাকে অনেক সময় ফোনে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, তার উত্তর দিয়েছেন পরীমণি।

নায়িকার ভাষ্য, ‘আমি আমার সঙ্গে বা বেডরুমে আমার মোবাইল ফোন রাখি না এখন। কারণ, রাজ্য মোবাইল ফোন নোটিশ করে নানা কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে এমন সব খুব সচেতনভাবেই এড়িয়ে যেতে হচ্ছে।’

ফেসবুকে তিনি আরও লিখেন, ‘কারও সঙ্গে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যর সামনে আনি না বললেই চলে। তাই হয়তো সবসময় সব ফোন কল এটেন্ড করতে পারি না যখন-তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করব, বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম