বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

সামিরা খান মাহি প্রেমে পড়েছেন!


DhakaReport24.com || 2023-04-04 14:27:15
সামিরা খান মাহি প্রেমে পড়েছেন!

ঋতু ঢাকায় হোস্টেলে থেকে পড়াশুনা করে, তার পরিবার থাকে মফস্বলে। ঢাকা থেকে রোজার ঈদের ছুটিতে বাবা-মায়ের কাছে গেছে সে। চাকরির সুবাদে তার বাবা মফস্বলের এই শহরে নতুন বদলি হয়েছে। 

প্রতিবারের মতো ঢাকায় ঈদ করতে না পেরে ঋতুর এবার খুব মন খারাপ। ঢাকার মতো এখানে সময়টা অতো ভালো কাটবে না, এমনটাই তার ধারণা।

এমনই এক চরিত্রে এই ঈদে হাজির হবেন সময়ের অন্যতম জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। দুজনকে নিয়ে ‘ঈদ সেলামি’ নামের ঈদের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন যোবায়েদ আহসান।

নাটকটি সম্পর্কে নির্মাতার বক্তব্য এমন, ‘এটি একটি রোমান্টিক হাসির নাটক। একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের চিন্তা ভাবনা বদলে দেওয়া এক যুবকের গল্প। মফস্বল শহরের কিছু মজার মজার ঘটনা এই নাটকে উঠে এসেছে।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদে সিএমভি’র ব্যানারে এক ডজন ঈদ উপহারের মধ্যে ‘ঈদ সেলামি’ অন্যতম। যা ঈদে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম