বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

ভক্তের চিঠিতে 'হা' হয়েছেন ভাবনা


DhakaReport24.com || 2023-04-02 17:13:30
ভক্তের চিঠিতে 'হা' হয়েছেন ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ভক্তদের থেকে অভিনয়ের প্রশংসা পেলে অবাক হন। কিন্তু এবার একদম ‘হা’ হয়ে গেছেন তিনি। কারণটা ফজলে রাব্বি নামের এক ভক্ত নায়িকাকে হাতে লেখা এক চিঠিতে জানিয়েছে তার মনের কথা। সেই ঘটনা অন্তর্জালে প্রকাশ করেছেন।

ভাবনা জানিয়েছেন, এইমাত্র চরকি থেকে আমাকে এই চিঠিটা পাঠানো হলো। আমাকে মানুষ চেনে এটাই আমার কাছে অবাক লাগে। যখন মানুষ এসে বলে আপনার অভিনয় দেখি বা আপনাকে ভালো লাগে আমি সত্যি অবাক হই। মাঝে মাঝে বিশ্বাস হয় না। তবে আজকে আমি একদম হা।

ভাবনা লিখেছেন, এই ২০২৩ সালে আমার কোনো এক ভক্ত আমার জন্য চিঠি লিখেছে, এটা একজন অভিনেতার জন্য ভাগ্যের ব্যাপার। আমি জীবনে কেবল আমার কাজটাই শতভাগ সততা ও আনন্দের সঙ্গে করার চেষ্টা করি, জীবন আমার কাছে একটি উপহার। আর এই উপহার আমার আল্লাহ আমাকে দিয়েছে। আমি আমার মালিকের কাছে শুকরিয়া করছি এক জীবনে উনি আমাকে অনেক সম্মান ও মানুষের ভালোবাসা দিচ্ছেন।

চিঠিতে ভক্ত ভাবনাকে যেটা লিখেছেন সেটা এমন, প্রিয় ভাবনা আপু। পত্রের প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আশা করি ভালো আছেন। তবুও মনের তৃষ্ণা নিবারণের প্রয়াসে লিখা। ছোটবেলা থেকে আপনি আমার প্রিয় অভিনেত্রী। আপনার অনেক নাটক আমার মন খারাপের ঔষুধ। আপনার অভিনয়ের মায়ার জাদু বড়ই ভয়ংকর সুন্দর। চরকিতে আপনার অভিনীত ‘ওভার ট্রাম্প’ দেখলাম। রমা চরিত্রটার জন্য আপনি উপযুক্ত ছিলেন। আপনার মিষ্টি চরিত্রটি অনেক আনন্দে উপভোগ করেছি। চরকিতে আপনার এমন অনেক কাজ চাই। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম