বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

নেটফ্লিক্সের নতুন ফিচার ‘স্লিপ টাইমার’


DhakaReport24.com || 2021-04-16 02:51:45
নেটফ্লিক্সের নতুন ফিচার ‘স্লিপ টাইমার’


অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ‘স্লিপ টাইমার’ নামে নতুন একটি ফিচার আনছে নেটফ্লিক্স। সম্প্রতি নতুন ফিচারের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে প্রতিষ্ঠানটি। ফিচারটির মাধ্যমে গ্রাহক কতক্ষণ নেটফ্লিক্সে থাকবেন, তার সময় নির্ধারণ করতে পারবেন।

এক্ষেত্রে ১৫, ৩০ ও ৪৫ মিনিট অথবা গ্রাহক যা দেখছে তা শেষ হওয়া পর্যন্ত সময় নির্ধারণ করা যাবে। নির্দিষ্ট সময়ের পর নেটফ্লিক্স অ্যাপটি বন্ধ হয়ে যাবে। ফলে ব্যাটারির চার্জ সংরক্ষিত থাকবে এবং অটো-প্লের সমস্যা থাকবে না। আপাতত শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ফিচারটি আনার পরিকল্পনা থাকলেও, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে অন্যান্য ডিভাইসের (টিভি ও ডেস্কটপসহ) জন্য ফিচারটি আনা হবে।

নেটফ্লিক্সের মুখপাত্র জানান, ফিচারের প্রাথমিক কার্যক্রম চলছে। ব্যবহারকারীদের প্রশংসা পেলে ফিচারটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। প্রাথমিক অবস্থায় প্রাপ্তবয়ষ্করা ফিচারটি ব্যবহার করতে পারবে, পরবর্তীতে শিশুরাও ফিচারটি ব্যবহারের সুযোগ পাবে।

‘স্লিপ টাইমার’ ফিচার প্রযুক্তি জগতে নতুন কিছু নয়। বেশ কয়েকটি অ্যাপে ফিচারটির ব্যবহার দেখা যায় যেমন- স্পটিফাই, পকেট ক্যাস্টস ও পান্ডোরা। -দ্য ভার্জ, এনগ্যাজেট