শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

‘খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা’ এখন অ্যানিমেশন


DhakaReport24.com || 2021-03-18 19:46:00
‘খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা’ এখন অ্যানিমেশন



কেমন ছিল জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা? কিভাবে ধীরে ধীরে বাংলার মাটি ও মানুষের সঙ্গে তার নাড়ীর সম্পর্ক গড়ে উঠেছিলো?

অধ্যাপক ড. মো. হানিফ সিদ্দিকীর পরিচালনায় অ্যানিমেশনের মাধ্যমে এসব প্রশ্নের উত্তর ফুঠিয়ে তোলা হয়েছে।   

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে রাজনীতির কবি, বাংলার মহানায়কের জীবন নিয়ে নির্মিত হয়েছে আগামী ল্যাবসের অ্যানিমেশন ‘খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা’।


আগামী প্রজন্ম তথা আজকের শিশু-কিশোর, তরুণসহ সবার কাছে প্রাণপ্রিয় নেতা, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন অ্যানিমেশনের মাধ্যমে সহজে বোধগম্য করে উপস্থাপন করাই এই চলচ্চিত্রের মূল লক্ষ্য।

চলচ্চিত্রটি কাহিনী সম্পাদনা করেছেন চলচ্চিত্রটির প্রযোজক তসলিমা খানম, রুদ্র সাইফুল ও সানজিদা শারমিন।