রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

ছবি পেতে সালমানের সাহায্য নেননি ইসাবেল


DhakaReport24.com || 2021-03-15 20:59:30
ছবি পেতে সালমানের সাহায্য নেননি ইসাবেল



বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল কাইফ। ‘টাইম টু ডান্স’ ছবির মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছেন তিনি।

তবে বলিউডে পা রেখেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ছবি পেতে বোন ক্যাটরিনার ঘনিষ্ঠ সালমান খানের কোনোরকম সাহায্য নেননি তিনি।

এক সাক্ষাৎকারে ইসাবেল বলেছেন, আমি এই ছবিটির জন্য অডিশন দিয়েছিলাম ও প্রযোজকদেরও আমাকে পছন্দ হয়েছিল। 

বলিউডে যারা আসতে চান, তাদের যে সালমান সবসময় উৎসাহিত করেন, সে কথা অস্বীকার করেননি ইসাবেল। তবে সালমানের কোনো প্রত্যক্ষ সাহায্যের কথা উল্লেখ করেননি তিনি।

অভিনেত্রীর কথায়, আমি অনেকদিন ধরেই অডিশন দিচ্ছি। এবার সব কিছু ঠিকঠাক হয়েছে।

ইসাবেল জানিয়েছেন, ‘সিং ইজ কিং’, ‘পার্টনার’, ‘এক থা টাইগার’-এর মতো ছবির সেটে ক্যাটরিনার সাথে দেখা করতে যেতেন তিনি। সেখানকার পরিবেশ, কাজ করার ধরন দেখে বলিউডের বিষয় কিছুটা জানতে পারেন অভিনেত্রী। পাশাপাশি ক্যাটরিনাও নাকি অভিনয়ের জন্য উৎসাহ দিয়েছিলেন বোনকে। পরামর্শ দিয়েছিলেন, মনোযোগ দিয়ে কাজ করে যেতে।

বলিউডে পা রাখার আগে যুক্তরাষ্ট্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ইসাবেল। একটি অভিনয় শেখার স্কুলে পড়াশোনা শেষ করার পর বলিউডে কাজ করার আশা নিয়ে ভারতে চলে আসেন তিনি। দীর্ঘ চেষ্টার পর অবশেষে সেই ইচ্ছাপূরণ হয় তার। 

‘টাইম টু ডান্স’ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সুরজ পাঞ্চোলি। ছবিটি পরিচালনা করেছেন রেমো ডি সুজার দীর্ঘদিনের সহকারী স্ট্যানলি মেনিনো ডি কোস্টা। -আন্দবাজার পত্রিকা