বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

বিয়ে করলেন সিদ্ধার্থ-কিয়ারা


DhakaReport24.com || 2023-02-08 11:42:15
বিয়ে করলেন সিদ্ধার্থ-কিয়ারা

গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আজ মঙ্গলবার বিকেলে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা।

ওই সময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সিদ্ধার্থ নিজেই।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় কিয়ারা-সিদ্ধার্থের সংগীত অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন—শহিদ কাপুর, মিরা রাজপুত, করণ জোহর, মনীশ মালহোত্রাসহ অনেকে। 

কিয়ারা-সিদ্ধার্থের বিয়ে রাজস্থানে হলেও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে মুম্বাইয়ে। আগামী ১২ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের দিন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। অবশেষে চার হাত এক হলো এই যুগলের।

জানা গেছে, বিয়ের পর নবদম্পতি সুখের সংসার সাজাবেন সিদ্ধার্থের বিলাসবহুল প্রাসাদোপম অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্ট সাজিয়ে দিয়েছিলেন তারকা ডিজাইনার ও শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সিদ্ধার্থের এই বিশাল বাড়ির দাম আনুমানিক ৭০ কোটি ভারতীয় রুপি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম