রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

বিশেষ শর্তে মুক্তি পাচ্ছে ‘ফারাজ’


DhakaReport24.com || 2023-02-03 12:23:30
বিশেষ শর্তে মুক্তি পাচ্ছে ‘ফারাজ’

২০১৬ সালে ঢাকায় হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ওপর ভিত্তি করে নির্মিত ‘ফারাজ’ অবশেষে মুক্তি পাচ্ছে শুক্রবার (৩ ফেব্রয়ারি)। হনসল মেহতা পরিচালিত ‘ফারাজ’-এর মুক্তি স্থগিত হচ্ছে না–এ কথা স্পষ্ট করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

যেহেতু একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত তাই তা সর্বসাধারণের প্রকাশ্যে আসার পক্ষেই থাকছেন আদালত। তবে জুড়ে দিয়েছেন একটি শর্ত।শর্তে বলা হয়েছে, সিনেমার শুরুতে বিবৃতি দিতে হবে যে এই ছবিতে ব্যবহৃত যাবতীয় আক্রমণ-দৃশ্য এবং ঘটনা পুরোপুরি কাল্পনিক।

ছবিটির ট্রেলার মুক্তির পর থেকেই এসেছে একের পর এক বাধা। ২০১৬ সালে ঢাকায় হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসবাদী হামলার ওপর ভিত্তি করে নির্মিত ‘ফারাজ’। সম্প্রতি ইন্টারনেটে ট্রেলার রিলিজ দিয়েছিলেন হানসাল। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আক্রমণ করা হয়। আদালতে তার বিরুদ্ধে মামলা করেন হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের পরিবার।

এদিকে নতুন ছবি মুক্তির খবর শেয়ার করে যে টুইট করেছিলেন হানসাল, তাতে প্রতিক্রিয়া জানিয়ে এক ব্যক্তি লেখেন, 'আপনার নিজের লজ্জিত হওয়া উচিত। আপনি একজন নির্লজ্জ ব্যক্তি। ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতি না নিয়ে লাভের জন্য একটি ভয়ংকর ট্র্যাজেডিকে কাজে লাগাচ্ছেন। নিজের দেশের ঘটনা নিয়ে ছবি বানাচ্ছেন না কেন?’

এর আগে ওই সন্ত্রাসী হামলায় নিহত দুই মেয়ের পরিবারের সদস্যরা ছবিটির মুক্তি স্থগিত চেয়ে আদালতের কাছে আবেদন জানান। যদিও সেই আবেদন মঞ্জুর হয়নি। হানসালের ছবিটি আজ মুক্তি পাচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম