বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

‘পাঠান’ নিয়ে এবার মুখ খুললেন শাহরুখ খান


DhakaReport24.com || 2023-01-31 09:50:00
‘পাঠান’ নিয়ে এবার মুখ খুললেন শাহরুখ খান

বলিউড কাঁপছে ‘পাঠান’ ঝড়ে। এই ছবির হাত ধরেই দীর্ঘ চার বছর রূপালী পর্দায় লিড রোলে ফিরলেন শাহরুখ খান। আর ফিরেই পুরোপুরি সফল এ অভিনেতা।


সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বলিউড তারকা শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন। এছাড়াও সংবাদ সম্মেলনে দেখা যায় জন আব্রহাম এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দেরও। 


সুরু স্ট্রাপের গাউনে এদিন হাজির ‘রুবাই’ দীপিকা। ততটাই হ্যান্ডসাম লুকে ধরা দিলেন শাহরুখ। অল-ব্ল্যাক আউটফিটে তাক লাগালেন এই সুপারস্টার। 


ছবির ‘বেশরম রং’ গান ঘিরে বিতর্কের শেষ ছিল না, এমনকী ছবি বয়কটের ডাকও উঠে। গেরুয়া বিকিনিতে দীপিকাকে দেখে মেজাজ হারিয়েছিল একাধিক হিন্দু সংগঠন। তবে সব বাধা পেরিয়ে সুস্থ পরিবেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই দেশজুড়ে এই ছবির প্রদর্শন চলছে। এতেই শান্তিতে বলিউড বাদশাহ। 


শাহরুখ বলেন, ‘আমরা সত্যি কৃতজ্ঞ দর্শক এবং সংবাদমাধ্যমের কাছে পাঠানকে এতোটা পরিমাণ সমর্থন দেওয়ার জন্য। এমন অনেক কিছুই ঘটতে পারত যা এই ছবির আনন্দদায়ক মুক্তিকে সংকুচিত করতে পারত। তবে সবদিক থেকে যে ভালোবাসা এসেছে সেটাই আমাদের এই সাফল্য এনে দিয়েছে। এর জন্য আমরা যতই কৃতজ্ঞতা জানাই সেটা কম হবে। আমি আমার সমস্ত সহকর্মীদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। সিনেমায় আবারও জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ।’ 


শাহরুখ আরও বলেন, ‘কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে ছবি মুক্তির আগে সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করিনি তা নয়, আসলে এই ছবি কোডিভের সময় শুটিং করা হয়েছিল। তার পর থেকে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে সবাই ব্যস্ত ছিল। আমরাও সঙ্গ দিচ্ছিলাম আদি (আদিত্য চোপড়া) এবং সিদ্ধার্থের। তবে এই ছবিকে সবাই খুব সমর্থন করেছে।’ ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান’।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম