বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

ভালোবাসা দিবসে ‘ব্রেকআপ বয়’


DhakaReport24.com || 2021-02-13 22:35:30
ভালোবাসা দিবসে ‘ব্রেকআপ বয়’



আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ‘ব্রেকআপ বয়’।

মাসুদুল হাসানের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন কুদরত উল্লাহ। এটি নির্মাণ করেছেন সহিদ উন নবী।

এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাবিলা নূর, কায়েজ চৌধুরী, নির্জন মোমিন, জয়নাল জ্যাক, মান্তাহাসহ আরও অনেকে।

নাটকটির নির্মাতা নবী বলেন, ‘কুদরত উল্লাহর চিত্রনাট্যে ভালোবাসা দিবসে আরও বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছি। এই নাটকটির গল্প ও চিত্রনাট্যও বেশ ভালো হয়েছে। সবসময় আমার নির্মা‍ণে ভিন্নতা রাখার চেষ্টা করি। আশা করি, ভালোবাসা দিবসে এই নাটকের ক্ষেত্রেও ভিন্ন কিছুই দর্শক দেখতে পাবেন।

জোভান বলেন, অভিনয়ের জায়গা থেকে চেষ্টা করি সবসময় দশর্কদের মজার ছলে কিংবা সিরিয়াস হয়ে ভালো কিছুর মেসেজ দেওয়ার। ব্রেকআপ বয় নাটকের ক্ষেত্রেও তাই ঘটেছে। আমার ভক্তরা এই নাটকে আমাকে নতুনভাবে দেখতে পাবেন। ভালো লাগবে সবার।

সাবিলা নূর বলেন, ভিন্ন চরিত্র করতেই এখন বেশি ভালো লাগে। এই নাটকের ক্ষেত্রে বলতেই পারি, চরিত্রটা অনেকটা মজার আবার অনেক সাসপেন্স আছে।

নির্বাহী প্রযোজক- আকবর হায়দার মুন্নার প্রযোজনায় নাটকটি ভালোবাসা দিবসে বিগ বি এন্টারটেইন্টমেন্ট চ্যানেলে যেকোনো সময় প্রচার হবে।