রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

বিজ্ঞাপনে দেখা যাবে আলমগীর-রুনা লায়লা দম্পতিকে


DhakaReport24.com || 2022-12-29 10:54:45
বিজ্ঞাপনে দেখা যাবে আলমগীর-রুনা লায়লা দম্পতিকে

দীর্ঘদিন পর পর্দায় দেখা যাবে দেশের নন্দিত অভিনেতা আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা দম্পতিকে। এবার তাদের নিয়ে একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করছেন নির্মাতা অনন্য মামুন। সেই বিজ্ঞাপনে আলমগীর-রুনা লায়লার সঙ্গে দেখা যাবে আঁখি আলমগীরকেও।

অভিনেতা আলমগীরের প্রথম সংসারের মেয়ে আঁখি আলমগীর। ফলে প্রথমবারের মতো তাদের তিনজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। একটি রিয়েল এস্টেট কোম্পানির জন্য ওই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন অনন্য মামুন, যার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১০ জানুয়ারি।

নির্মাতা অনন্য মামুন বলেন, ‘একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হবে এটি। বড় আয়োজনে বিজ্ঞাপনটি বিভিন্ন মাধ্যমে প্রচার হবে। বিজ্ঞাপনটির জন্য তাদের ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারছিলাম না। সে কারণে তাদের নিয়েছি। স্ক্রিনেও তারা অভিনেতা আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা হিসেবে আসছেন।’

তিনি বলেন, ‘তাদের মতো কিংবদন্তিকে নিয়ে কাজ করতে পারাটা সৌভাগ্যের। এটা আমার জন্য অনেক বিশেষ একটি কাজ হতে যাচ্ছে। বিজ্ঞাপনের গল্প তাদের ঘিরেই সাজানো। সুতরাং এখানে অন্য কাউকে কল্পনা করতে পারিনি।’

৫৩ বছর ধরে পেশাদার সংগীতশিল্পী হিসেবে কাজ করছেন রুনা লায়লা। বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানেও রয়েছে তার সুনাম। আর প্রায় ৫০ বছরের ক্যারিয়ারে দেশের সিনেমায় সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেতা আলমগীর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম