বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

মা হচ্ছেন গওহর খান


DhakaReport24.com || 2022-12-21 19:54:00
মা হচ্ছেন গওহর খান

বলিউডের আলোচিত অভিনেত্রী গওহর খান মা হতে যাচ্ছেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে অ্যানিমেটেড ভিডিও পোস্ট করে সুখবরটি দেন ‘বিগ বস’খ্যাত অভিনেত্রী।

ভিডিওতে গওহর খান বলেন, ‘জায়েদের সঙ্গে দেখা হওয়ার পর এক থেকে দুই হয়ে যাই। অ্যাডভেঞ্চার চলছে, এখন আমরা তিন।’ভিডিওটির ক্যাপশনে ৩৯ বছর বয়েসী এই অভিনেত্রী লিখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনাদের ভালোবাসা ও দোয়া প্রয়োজন।’

এটি গওহর খান ও জায়েদ দরবার দম্পতির প্রথম সন্তান। করোনা সংকটের সময়ে জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর খান। মুখে মাস্ক পরে শপে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন গওহর খান, আর সেখানে তাকে দেখে প্রেমে পড়েন জায়েদ। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। কিন্তু বয়সের এই ব্যবধান বাধা হয়নি তাদের সম্পর্কে।

উল্লেখ্য, বলিউডে প্রায় দুই দশক পার করছেন গওহর। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি— সব মাধ্যমেই তার অবাধ বিচরণ। এক সময় এ অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কম চর্চা হয়নি। তবে বর্তমানে জায়েদ দরবারের সঙ্গে বেশ সুখেই আছেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম