বলিউডে অনেক নায়িকার সঙ্গেই অভিনেতা সালমান খানের প্রেমের খবর ছড়িয়েছে। সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, সালমানের প্রেমিকার তালিকায় আছেন আরও অনেকেই। এখন অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে নাম জড়িয়েছে সালমান খানের।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন সালমান ও পূজা। এর মধ্যেই সালমান-পূজার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। এক ব্যক্তির টুইটকে ঘিরে এই জল্পনা ডালপালা মেলেছে। যদিও সালমান ও পূজা এ বিষয়ে মন্তব্য করেননি।
আরও শোনা যাচ্ছে, সালমানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আরও সিনেমায় কাজ করবেন পূজা। এ বিষয়েও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম