বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

প্রতারণা করলে যে শাস্তি দেবেন উর্ফি


DhakaReport24.com || 2022-12-08 19:57:15
প্রতারণা করলে যে শাস্তি দেবেন উর্ফি

নিত্যদিনই খবরের শিরোনাম থাকেন ভারতের ছোট পর্দার অভিনেত্রী উর্ফি জাভেদ। বিগ বস থেকেই পর্দায় পা রাখেন তিনি। এর পর থেকে পোশাক কিংবা নিজের কার্যকলাপের কারণে বহুবার সমালোচনায় পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। এবার প্রেমিককে নিয়ে একটি মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন উর্ফি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতীয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলায়’ হাজির হন উর্ফি। সেখানেই এক প্রতিযোগীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। এরই মধ্যে ডেটেও গিয়েছিলেন তারা। সেখানে এই অভিনেত্রীকে ভালোবাসা ও প্রতারণা সম্পর্কিত প্রশ্ন করেন উপস্থাপক। এ সময় উপস্থাপক তাকে প্রশ্ন করেন, ‘যদি কেউ আপনার (উর্ফি) সঙ্গে সম্পর্কে থাকার পরও প্রতারণা করেন, তবে আপনি তাকে কী শাস্তি দেবেন?’

এর জবাবে উর্ফি জাভেদ বলেন, ‘আমার সঙ্গে যে প্রতারণা করবে, তার যৌনাঙ্গ কুচি কুচি করে কেটে ফেলব।’এরপরই তার এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে কমেন্টে তার সমালোচনা করেন অনেকেই। আবার অনেকেই সেখানে উর্ফির সাহসের প্রশংসা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম