বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

খাটো ও মোটা হওয়ায় অনেক কাজ হারিয়েছি: দিব্যা


DhakaReport24.com || 2022-12-07 18:56:15
খাটো ও মোটা হওয়ায় অনেক কাজ হারিয়েছি: দিব্যা

বলিউডের সুপরিচিত অভিনেত্রী দিব্যা দত্ত। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ফ্যাশন অুনরাগী হিসেবেও তার খ্যাতি রয়েছে। সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথোপকথনে নিজের অভিনয়জীবন ও কাজ সম্পর্কে কথা বলেছেন দিব্যা।

অভিনেত্রী জানান, দেখতে প্রচলিত অভিনেত্রীদের মতো না হওয়ায় তাকে বরাবরই ভিন্ন চরিত্রে কাজ করতে হয়েছে। অন্য অভিনেত্রীদের মতো লম্বা না হওয়ায় তাকে বেশ ভুগতেও হয়েছে। খাটো ও মোটা হওয়ায় অনেক কাজ হারিয়েছেন বলেও জানান অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া ওই সাক্ষাৎকারে দিব্যা বলেন, ‘আমি আগে অনেক ভুল করেছি। ক্যারিয়ারে শুরুর দিনগুলোতে আমাকে অনেক সিনেমার জন্য ডাকা হয়েছে। শারীরিক গঠন ও চেহারার ক্ষেত্রে আমি প্রচলিত অভিনেত্রীদের মতো ছিলাম না। আমি লম্বা নই এবং মোটা ছিলাম। সুতরাং এটি প্রাথমিকভাবে কঠিন ছিল আমার জন্য।’

তিনি আরও যোগ করেন, ‘অনেক ভালো চরিত্রের অফার পেয়েও শেষ পর্যন্ত কাজটা হয়নি। তবে ধীরে ধীরে আমি নিজের পথ খুঁজে পেয়েছি। নিজেকে নিজের মতো করে গড়েছি।’

উল্লেখ্য, ‘হিরোইন’, ‘বীর-জারা’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘দিল্লি-৬’ এর মতো ব্যবসাসফল বলিউড সিনেমায় অভিনয় করেছেন দিব্যা দত্ত। তাকে সর্বশেষ দেখা গেছে ‘আন্থ: দ্য এন্ড’ সিনেমায়। গত ১১ নভেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম