বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

রেস্তোরাঁর জন্য এফডিসির গাছ নিলেন ওমর সানী


DhakaReport24.com || 2022-11-02 16:58:30
রেস্তোরাঁর জন্য এফডিসির গাছ নিলেন ওমর সানী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। চলচ্চিত্রের পাশাপাশি বর্তমানে নিজের ব্যবসা এবং সামাজিক কর্মকাণ্ড নিয়েই তার ব্যস্ততা। রাজধানীর গুলশানে রয়েছে তার একটি রেস্তোরাঁ। কলেবর বাড়াতে এবার একই নামে অচিরেই আরও একটি শাখা চালু করতে যাচ্ছেন তিনি।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে এফডিসির মসজিদ চত্বরের একটি গাছ উপড়ে পড়ে। গাছটি দেখে মন খারাপ হয় এই নায়কের। তিনি গাছটি রেস্তোরাঁর ফার্নিচারের জন্য হাদিয়ার মাধ্যমে নিয়েছেন বলে জানা গেছে।

চিত্রনায়ক সাইমন সাদিকের করা ফেসবুক ভিডিওতে এ প্রসঙ্গে কথা বলতে দেখা যায় ওমর সানীকে। তিনি বলেন, এখানে (এফডিসি) অনেক কাজ করেছি। আমাদের বহু স্মৃতি রয়েছে। গাছগুলো ছোট দেখেছিলাম। গত শুক্রবার যখন এখানে নামাজ পড়তে আসি, গাছটা এভাবে পড়ে থাকতে দেখে খারাপ লেগেছে! তখন হঠাৎ করে মাথায় এলো, আমার রেস্তোরাঁর জন্য কাঠ প্রয়োজন। এ কারণে গাছটি হাদিয়া দিয়ে নিয়েছি। গাছটি ঝড়ে পড়ে না গেলে নিতাম না।

এ বিষয়ে  যোগাযোগ করা হলে ওমর সানীর জানান, ‘হ্যাঁ, বিষয়টি সত্য। গাছটি আমি আমার রেস্তোরাঁর প্রয়োজনেই নিচ্ছি। ভিডিওতে যা দেখেছেন তা-ই।’

জানা গেছে, আগামী ২ ডিসেম্বর রাজধানীর আফতাবনগরে ‘চাপওয়ালা’র দ্বিতীয় ব্রাঞ্চ খুলবেন ওমর সানী। সেখানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চাপ পাওয়া যাবে। সঙ্গে লুচি, আলুর দম থাকবে। এছাড়াও মৌসুমীর পছন্দের ‘এফডিসির থালা’ থাকবে স্পেশাল আইটেম হিসেবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম