বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

শাহরুখের জন্মদিনে যশরাজের বিশেষ উপহার


DhakaReport24.com || 2022-11-02 09:32:15
শাহরুখের জন্মদিনে যশরাজের বিশেষ উপহার

১৯৯৫ সালের দিপাবলীতে মুক্তি পেলেও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র উজ্জ্বল উপস্থিতি আজও সমান। ২৭ বছর পেরিয়েও রাজ-সিমরনের (ছবির চরত্রি) প্রেমকে টেক্কা দেবে, বলিউডে এমন প্রেমের গল্প নেই।

প্রেমের গান মানেই সেই ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’। শাহরুখ-কাজলের ম্যাজিক, সংগীত পরিচালক জুটি যতীন-ললিতের প্রেমের সুর। সব মিলিয়ে ‘ডিডিএলজে’ মাইলস্টোন। 

বর্তমান প্রজন্মের কাছে সেই ম্যাজিককেই ফিরিয়ে আনতে যশরাজ ব্যানার পর্দায় ফের নিয়ে আসছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। বুধবার (২ নভেম্বর) শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে এই বলিউড ব্লক বাস্টার। ২ নভেম্বর ৫৭-এ পা দিলেন শাহরুখ খান।

যারা বড়পর্দায় এই ছবি মিস করেছেন, তাদের জন্য বলিউড বাদশার জন্মদিনে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে দারুণ সুযোগ এনে দিচ্ছে পিভিআর ও আইনক্স। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম