বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

নতুন বছরের শুরুতেই বনি-কৌশানির বিয়ে


DhakaReport24.com || 2022-10-30 15:28:30
নতুন বছরের শুরুতেই বনি-কৌশানির বিয়ে

সিনেমায় তারা বারবার প্রেমে পড়েন, ভালোবেসে ঘর বাঁধেন। কিন্তু বাস্তবে? এখানে ‘বিয়ে পর্ব’ একবার দেখা মেলাই ভার। যদিও কখনো সম্ভাবনা জাগে তখন কৌতূহলী মন বারবার প্রশ্ন করে কবে, কখন? কখনো সখনো মিলে যায় উত্তর। এবারও কি তেমন উত্তরই মিলল বনি সেনগুপ্তর কথায়?

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন টলিউড জুটি বনি-কৌশানি। তাদের বিয়ের তারিখ নিয়ে মাঝে মধ্যেই গুঞ্জন ডালপালা মেলে। বিয়ের এই ভরা মৌসুমে নিজেদের চার হাত এক করবেন কবে? ভক্ত-অনুসারীদের নিত্য জিজ্ঞাসা। এবার যেন একটু ঝেড়ে কাশলেন বনি। জানালেন বিয়ের সম্ভাব্য তারিখ।


নতুন সিনেমা ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিংয়ের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা হলো বনি সেনগুপ্তর। সেখানেই নিজের বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন ‘বরবাদ’ নায়ক।

বনির কথায়, ‘এত সিনেমা করছি, কারণ সংসার করতে হবে। বিয়ে করতে হবে।’ তাহলে তারিখটা কবে? বনির উত্তর, ‘খুব দেরি হয়তো করব না। ২০২৪-এর শুরুতেই আশা করছি, বিয়েটা সেরে ফেলব।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম