বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

ধুমধাম আয়োজনে এটাই আমার শেষ জন্মদিন : পরীমণি


DhakaReport24.com || 2022-10-24 13:28:15
ধুমধাম আয়োজনে এটাই আমার শেষ জন্মদিন : পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। বছরজুড়ে আলোচনায় থাকতে পছন্দ করেন। হোক সেটা সিনেমা কিংবা ব্যক্তিগত জীবনের কোনো চমকপ্রদ ঘটনা উপহার দিয়ে। পরীর ব্যক্তি জীবনের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো ঘটা করে নিজের জন্মদিনের উৎসব পালন করা। এই অনুষ্ঠানকে ঘিরে দিন কয়েক আগ থেকেই চলতে থাকে নানান পরিকল্পনা। অনুষ্ঠান কীভাবে সাজবে, আমন্ত্রিত অতিথিগণ কী ধরনের পোশাক পরবেন— সবটাই থাকে পূর্বপরিকল্পনায়।

আজ ২৪ অক্টোবর ৩০-এ পা রেখেছেন এই নায়িকা। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে পরীর জন্মদিন পালনের জমকালো আয়োজন। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিনোদন অঙ্গনের তারকাদের। ‘এবার কলেবর বেড়েছে পরিবারে। স্বামী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হাজির থাকবেন কাছের মানুষজনরাও। এমনভাবেই সাজানো হয়েছে অনুষ্ঠানটিকে’— জানালেন ‘বিশ্বসুন্দরী’ অভিনেত্রী।

প্রতিবারের তুলনায় এবারের জন্মদিনটা পরীর কাছে আলাদা বিশেষত্ব বহন করে। কারণ, মা হওয়ার পর প্রথম জন্মদিন এটি। অনুষ্ঠানে তার ছেলে রাজ্য ও তাদের দুই পরিবারের সদস্যরা অংশ নেবেন অনুষ্ঠানে। তিনি বলেন, ‘স্বামী রাজেরও আনুষ্ঠানিকভাবে আমার জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়া প্রথম হবে। গতবারও নিয়েছিল কিন্তু তখন তো বিয়ের কথা প্রকাশ করিনি। জন্মদিনের এক সপ্তাহ আগে আমাদের বিয়ে হয়েছিল। তবে এবারই হয়তো এমন আয়োজনে আমার শেষ জন্মদিন উদ্‌যাপন হবে এটি।’

জন্মদিনের উৎসবে বড় কিছু চমক উপহার দেওয়া হবে পরীমণির পক্ষ থেকে। তার ভাষ্য, ‘এবার থাকবে আরও বড় সারপ্রাইজ, যা অনুষ্ঠানটিকে আরও রঙিন করবে। আমার আগের কোনো জন্মদিনে এমন সারপ্রাইজ অতিথিরা দেখেননি। এখনই বলছি না, তাহলে মজা থাকবে না।’

‘এমন আয়োজনে এটাই আমার শেষ জন্মদিন উদ্‌যাপন’— এমনটা কেন বললেন পরী? এবার রহস্যের ভাঁজ খুলে নায়িকা নিজেই জানান, ‘আগামীবার তো আমার ছেলের প্রথম জন্মদিন পড়বে। ওর জন্ম ১০ আগস্ট। এর দুই মাস পর আমার। আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করব। আমারটা আর করতে চাই না।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম