বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

স্কুলজীবনে প্রেমের অভিজ্ঞতা শেয়ার করলেন কোয়েল!


DhakaReport24.com || 2022-10-24 12:44:15
স্কুলজীবনে প্রেমের অভিজ্ঞতা শেয়ার করলেন কোয়েল!

বিখ্যাত টালিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। খুব কম বয়সেই সিনেমায় আসেন এ অভিনেত্রী। নাটের গুরু ছবি দিয়ে টালিউডে পা রেখেছিলেন তিনি। তবে প্রথম ছবি থেকেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হন কোয়েল। 

সেই যে শুরু হলো তার পর থেকে আর ফিরে দেখতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক কমার্শিয়াল হোক বা ফিচার ফিল্ম নিজের দুর্দান্ত অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন করেছেন প্রতিবারই।

ছোটবেলায় গৃহশিক্ষকের কাছ থেকে পাওয়া প্রেমের প্রস্তাবের গল্প শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। প্রশ্নটা বনিই করেছিলেন, ‘তোমাকে নাকি গৃহশিক্ষক প্রেমের প্রস্তাব দিয়েছিল?’ আর তাতে কোয়েল বেশ অবাক হন! জিজ্ঞেস করেন, ‘তোমার সোর্স এটিও জানে?’ হাসতে শুরু করে দেন কোয়েল। তার পর অবশ্য খুলেই বলেন গোটা ঘটনা। জানান তখন তিনি ক্লাস সেভেন কী এইট! সায়েন্স টিচারও সবে কলেজ থেকে বেরিয়েছে, চাকরি খুঁজছে এ রকম। 

তো একদিন সেই শিক্ষক এসে কোয়েলকে বললেন, তোমাকে আজকে একটা কথা বলব। আগে আজকের পড়া শেষ করে নাও তার পর। কোয়েলের সরল মন প্রথমে ভেবেছিল, শিক্ষক বুঝি নতুন চাকরি পেয়েছেন, আর সেটিই বলবেন। তিনিও জোর করতে থাকেন। তবে শিক্ষক বলেন, পড়ানোর শেষেই বলবেন। কারণ এতে নাকি সেদিনের পড়াটাই নষ্ট হতে পারে। 

নায়িকার কথায়, ‘যথারীতি পড়া শেষ হলো। আর উনিও বললেন সেই থ্রি ম্যাজিকাল ওয়ার্ডস। শুনে তো আমার মুখ সাদা। ভয় করতে শুরু করেছিল। উনি আমাকে সে কথা বলে নিচে নেমে গেলেন। রোজ আমি শিক্ষকের সঙ্গেই নামতাম। মা খবর নিত কতটা পড়া হলো, কী পেরেছি আর্ কী পারিনি। সেদিন আর আমার নামার সাহস হয়নি। পরে শিক্ষক চলে যেতে মাকে সব বললাম।’


কোয়েল জানান, তার পর সেই শিক্ষককে আর পড়াতে আসতে দেননি মা দীপা। অভিনেত্রী সঙ্গে এটিও জানান, এ ব্যাপারে বাবার সঙ্গে তার কোনো কথা হয়নি। মা বলে থাকতেও পারে! আর তাতে বনির হাসতে হাসতে জবাব, ‘হ্যাঁ শুনলেই চাবকে চামড়া তুলে নিত’!
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম