বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

‘বিগ বস’ সঞ্চালনা থেকে বিরতিতে সালমান খান


DhakaReport24.com || 2022-10-22 11:37:00
‘বিগ বস’ সঞ্চালনা থেকে বিরতিতে সালমান খান

‘বিগ বস: সিজন ১৬’ শুরু হওয়ার পর থেকেই নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে শোটি। শুরুতেই পরিচালক সাজিদ খানের অন্তর্ভূক্তি নিয়ে সমালোচনার ঝড়। তারওপর বিগ বসের ঘরে নিত্য অশান্তি, ঝগড়া, মারামারি তো লেগেই আছে। এরমধ্যে নতুন করে শোনা যাচ্ছে, সঞ্চালক বদল হচ্ছে এই বিয়েলিটি শোয়ের।

প্রথম থেকেই ‘বিগ বস’ সঞ্চালনার কাজ করে আসছেন সালমান খান। এই শোয়ের অন্যতম আকর্ষণ তিনি নিজেই। ফলে তাকে বাদ দিয়ে এই অনুষ্ঠান ভাবাই যায় না।

নতুন খবর হলো, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এই সুপারস্টার। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যার পরেই এই খবর ছড়িয়ে পড়ে বলিউডে। যদিও অবস্থা আশঙ্কাজনক নয়। কিন্তু আপাতত কোনো কাজ নয়, পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। এর সঙ্গে সঙ্গেই একটি বড় প্রশ্ন উঠে এসেছে। কী হবে ‘বিগ বস’-এর?

যত দূর জানা গিয়েছে, তাতে সালমান যত দিন বিশ্রামে থাকবেন, তত দিন এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নেবেন বলিউডের প্রভাবশালী নির্মাতা করণ জোহর। ভাইজানের অনুরোধেই তিনি বিগ বস সামলাতে রাজি হয়েছেন।

গত বছর করণ জোহর ওটিটি প্ল্যাটফর্ম ‘ভুত’-এ আয়োজিত বিগ বসের সম্পূর্ণ সিজন সঞ্চালনা করে সবাইকে মনোরঞ্জিত করেছিলেন। এ তারকা নির্মাতার সঞ্চালনা বেশ প্রশংসিত হয়েছিল। তাই সালমান খানও তার এই বন্ধুর প্রতিই ভরসা রাখতে যাচ্ছেন।


করণের সামনেও এখন বড় চ্যালেঞ্জ। সালমানের মতোই তিনি এই অনুষ্ঠানকে জনপ্রিয় করতে পারবেন কি না, দর্শকের নজর থাকবে সেদিকটাতেও।

সূত্র : হিন্দুস্তান টাইমস
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম