বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

ঋষভকে প্রেম নিবেদন, যা বললেন উর্বশী


DhakaReport24.com || 2022-10-20 19:43:00
ঋষভকে প্রেম নিবেদন, যা বললেন উর্বশী

গত কয়েক দিন বলিউড অভিনেত্রী উর্বর্শী রাউতেলার একটি ভিডিও ভাইরাল হয়। তাকে কাউকে উদ্দেশ্য করে 'আই লাভ ইউ' বলতে দেখা যায়। সেই ভিডিও দেখে অনেকে এ প্রস্তাবের সঙ্গে পন্থকে টেনে আনেন। উর্বশী সেই ভিডিওর জন্য ট্রোলডও হয়েছিলেন।

আসলে, নেটিজেনরা তার প্রতিটি পোস্টকে ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত করে দেখেন। উর্বশী কয়েক দিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন। 

ঋষভ পন্থের সঙ্গে তার সেই ভিডিও লিঙ্ক করার বিষয়ে একটি পোস্ট শেয়ার করে উর্বশী এবার বিষয়টি স্পষ্ট করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন আমি আমার 'আই লাভ ইউ ভিডিও' সম্পর্কে একটি ব্যাপার স্পষ্ট করে দিতে চাই। অনেক কিছুই আজকাল প্রচার হচ্ছে। ওই ভিডিওটি অভিনয়ের জন্য শুট করা হয়েছিল। যে ভিডিও শেয়ার করা হয়েছে সেটি আসলে একটি অভিনয়ের সংলাপ। কোনো ভিডিওকল বা কোনো ব্যক্তির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।


উর্বশীর ভাইরাল ভিডিওতে তাকে বলতে দেখা যায়, 'তুমি বলো আমি তোমাকে ভালোবাসি... না, আগে তুমি বলো আমি তোমাকে ভালোবাসি। একবার কথা বলো, একবার বলো। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর অভিনেত্রীকে অনেক ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছে।

উর্বশী রাউতেলা অস্ট্রেলিয়ায় তার সাবেক প্রেমিক ঋষভ পন্থকে 'অনুসরণ' করার জন্য প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছেন। ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে এসেছেন অস্ট্রেলিয়ায়। উর্বশীও টিম ইন্ডিয়াকে সমর্থন করতে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।

সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট শেয়ার করছেন তিনি। সেসব ভিডিও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। নেটিজেনরা তাকে একজন স্টকার বলেছেন। এমনকি ঋষভ পন্থকে হেনস্তা করার অভিযোগও তুলেছেন কেউ কেউ। এ বিষয়ে অবশ্য নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন এ অভিনেত্রী।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম