দীর্ঘদিন পেশাগত কাজের বাইরে থাকার পর ছটকু আহমেদ'র পরিচালনায় 'আহারে জীবন' সিনেমার দৃশ্যধারণে মধ্য দিয়ে আবারও অভিনয়ে ফিরলেন একসময়ের ঢালিউড মাতানো নায়িকা পূর্ণিমা।
এ সিনেমা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আহারে জীবন’ সিনেমাটি অন্যরকম। বলতে গেলে সিনেমার গল্পেই এর মূল নায়ক-নায়িকা। সিনেমায় আমার বন্ধু ফেরদৌসও অভিনয় করছেন। সব মিলিয়ে কাজটি ভালো হবে আশা করছি।'
তিনি আরও বলেন, দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন, তেমনি একটি সিনেমা হতে যাচ্ছে এটি। গুণী নির্মাতা ছটকু আহমেদ ভাইয়ের অসংখ্য কালজয়ী সিনেমা আছে। এমন একজন নির্মাতার সিনেমায় কাজ করছি। আশা করছি, দর্শকের এই কাজটি ভালো লাগবে।
করোনা মহামারীর সময়কালকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় পূর্ণিমা-ফেরদৗস ছাড়াও অভিনয় করবেন ওমর সানী, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রত প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম