বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

একসঙ্গে ২ ছবি মুক্তির ঘোষণা সালমানের


DhakaReport24.com || 2022-10-16 19:46:00
একসঙ্গে ২ ছবি মুক্তির ঘোষণা সালমানের

আসছে বছরের ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। শুধু তাই নয়, দীপাবলিতে ‌মুক্তি পাবে তার ‘টাইগার থ্রি’ সিনেমাটি।

ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সালমান জানিয়েছেন, ‘চলুন ‘কিসি কা ভাই কিসি কি জান’ ও ‘টাইগার থ্রি’র সাথে ঈদ ও দীপাবলি উদযাপন করি’।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি। প্রযোজনা করেছেন সালমানের মা সালমা খান। এ ছবিতে প্রথমবারের মতো পূজা হেগড়ের সাথে জুটি বেঁধেছেন সালমান। আরও অভিনয় করেছেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জস্‌সি গিল এবং রাঘব জুয়াল। ভেঙ্কটেশ এবং জগপতি বাবুও ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন।

এদিকে, মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে ২০২৩ সালের দীপাবলিতে। সে ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। টাইগার সিরিজের আগের জুটি ছবিতেও সালমানের নায়িকা ছিলেন ক্যাটরিনা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম