বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

অবশেষে ঢাকায় আসছেন নোরা ফাতেহি


DhakaReport24.com || 2022-10-16 16:18:00
অবশেষে ঢাকায় আসছেন নোরা ফাতেহি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর ঢাকা আসছেন বলিউড তারকা নোরা ফাতেহি। রোববার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উইমেনস লিডারশিপ কর্পোরেশনের সভাপতি ইসহরাত জাহান মারিয়া।

তিনি জানান, নোরা ফাতেহিকে ঢাকায় আনার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে উইমেনস লিডারশিপ কর্পোরেশন। অনুষ্ঠানটির সঙ্গে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক লিফ। দেড় হাজারের বেশি মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।


ইসহরাত জাহান মারিয়া আরও বলেন, এই অ্যাওয়ার্ড দেশি-বিদেশি উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশের শোবিজ অঙ্গন থেকে আন্তর্জাতিক শোবিজ অঙ্গনে কাজ করছেন এমন তারকাদেরও ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে।

এরই মধ্যে গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোরা এক ভিডিও বার্তা দেন। সেখানে তিনি জানান, ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর ঢাকা আসবেন। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নাচবেন এবং পুরস্কারও বিতরণ করবেন নোরা।

এর আগেও ঢাকায় আসার কথা ছিল ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরার। তবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ার কারণে শেষ পর্যন্ত আর আসা হয়নি তার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম