বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

শাকিবের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন দিঘী


DhakaReport24.com || 2022-10-15 11:41:15
শাকিবের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন দিঘী

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

ছোট্ট দীঘি এখন ঢাকাই সিনেমার নায়িকা। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান কয়েকটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। এতে তার বিপরীতে নতুন কোনো নায়িকাকে নিতে চাচ্ছেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে। 

অপু বিশ্বাসের পর বুবলীকে নিয়ে বিতর্কে জড়ানোয় ইতোমধ্যে কয়েকজন নায়িকা শাকিবের সঙ্গে জুটিবদ্ধ হতে অনীহা প্রকাশ করেছেন বলে সিনেমাপাড়ায় গুঞ্জন রয়েছে। 

নতুন নায়িকা দীঘির বিষয়টিও আলোচনায় এসেছে। কিন্তু দীঘি সাফ জানালেন যে, তিনি শাকিব খানের সঙ্গে পর্দায় রোমান্স করবেন না। 

দীঘি শিশু শিল্পী হিসেবে শাকিবের বহু সিনেমায় কাজ করেছেন। সেখানে ভাতিজি ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এ কারণে শাকিবের সঙ্গে রোমান্টিক সিনে অভিনয়ে আগ্রহ নেই দীঘির।

দীঘি বলেন, যে মানুষটাকে বাবা বলে ডেকেছি, চাচা ডেকেছি তার সঙ্গে পর্দায় রোমান্স করা  আমার পক্ষে সম্ভব নয় । যারা বাবা-চাচা ডাকেনি তাদের পক্ষে সম্ভব। তাদের জন্য বিষয়টা সহজ। আমার জন্য মোটেও সহজ নয়। আমি একজন শিল্পী হিসেবে যখন সহজ হতে পারছি না, তখন আমার দর্শকদের জন্য বিষয়টি সহজ হবে বলে মনে হয় না। ব্যতিক্রম চরিত্র হলে তখন চিন্তা করবো। তাও এখনই বলতে পারছি না করবো কি করবো না।

উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাচ্চু’ সিনেমায় দীঘির চাচার ভূমিকায় অভিনয় করেছিলেন শাকিব খান। পর্দার বাইরেও শাকিবকে ‘চাচ্চু’ ডাকেন দিঘী। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম