বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

সিয়ামকে আমার হেব্বি লাগে: পরীমণি


DhakaReport24.com || 2022-10-13 18:14:15
সিয়ামকে আমার হেব্বি লাগে: পরীমণি

এবার অভিনেতা সিয়াম আহমেদকে প্রশংসায় ভাসালেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ‘বিশ্বসুন্দরী’ নায়িকা।

সিয়ামের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করে এ অভিনেত্রী লেখেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে (পাশে লাভ ইমোজি জুড়ে দেন)।’

হঠাৎ পরীমণি কর্তৃক সিয়ামকে ‘ভালো ছেলে’র চারিত্রিক সনদ দেওয়ার কারণ কী? মিডিয়াপাড়ার অনেকেই নেপথ্যের গল্পটা খুঁজতে মাঠে নেমে পড়লেন। পেলেন কিছু সাম্প্রতিক ঘটনাও।

যার মধ্যে ঘুরেফিরে উঠে এসেছে মঙ্গলবার (১১ অক্টোবর) আয়োজিত ‘দামাল’ সিনেমার সংবাদ সম্মেলন। যে মঞ্চে হাজির ছিলেন সিনেমার দুই নায়ক সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম।


অনেকের মতে, মূলত এই মঞ্চটিকে ঘিরেই পরীমণি এমন প্রতিক্রিয়া দিলেন। কারণ, এদিন মঞ্চে অনেকটা সময় মিমের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন পরীর বর রাজ। যেখানে সিয়ামের হাত ছিল খালি।যদিও পরী ‘দামাল’ মঞ্চের ঘটনাকে নেপথ্যের কারণ মানছেন না। বরং তিনি বাস্তবের সিয়ামের চরিত্রটাকেই ইঙ্গিত করেছেন বলে গণমাধ্যমকে জানান।

সম্প্রতি চিত্রনায়ক সিয়াম আহমেদ ও শরীফুল রাজ দুজন মিলে তাদের ছেলেদের জন্য একটি স্পোর্টস ক্লাব গড়ার পরিকল্পনার কথা জানান। এবার রাজের স্ত্রী পরীমণি সিয়ামকে দিলেন ‘ভালো ছেলে’র সনদ। সিনেমার বাইরেও যে তাদের ব্যক্তিগত ও পারিবারিকভাবে ভালো সম্পর্ক রয়েছে সেটা সুস্পষ্ট।

উল্লেখ্য, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল সিয়াম-পরী জুটিকে। পরীর বর শরীফুল রাজের সঙ্গে ‘দামাল’ সিনেমাতেও অভিনয় করেছেন সিয়াম। এদিকে আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে সিয়াম-পরী অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম