বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

প্রযোজকের প্রস্তাব শুনে সালমান বললেন ‘গেট লস্ট’


DhakaReport24.com || 2022-10-02 14:03:15
প্রযোজকের প্রস্তাব শুনে সালমান বললেন ‘গেট লস্ট’

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবীর ‘গডফাদার’ ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার সালমান খানকে। মোহনলাল ও পৃথবীরাজ সুকুমারনের ছবি ‘লুসিফার’ ছবির অফিসিয়াল রিমেক এটি। কোনো পারিশ্রমিক দাবি না করে এবং চিত্রনাট্য না পড়েই ছবিটি করতে রাজি হয়েছিলেন সালমান। রাজি হওয়ার আগে মূল ছবিটিও দেখেননি তিনি।

গডফাদার ছবির পরিচালক মোহন রাজা সালমানকে ছবিতে চেয়েছিলেন। পরে চিরঞ্জীবী সালমানকে প্রস্তাব দেন। সালমান সঙ্গেই রাজি হন এবং ডেট ঠিক করতে লোক পাঠাতে বলেন। পরে চিরঞ্জীবীর ছেলে রাম চরন সালমানের সঙ্গে দেখা করেন। মেগাস্টার চিরঞ্জীবী জানান, ছবিতে অভিনয়ের জন্য অর্থ দিতে চাওয়ায় প্রযোজকের ওপর নাখোশ হয়েছিলেন বলিউডের ‘দাবাং’ খ্যাত এ তারকা। 

এক সাক্ষাৎকারে চিরঞ্জীবী জানান, ‘আমাদের প্রযোজক তার কাছে গিয়ে পারিশ্রমিক দিতে চেয়েছিল। সেটা কত তা না জেনেই সালমান বললো, তুমি রাম (রাম চরন) ও চিরঞ্জীবীর প্রতি আমার ভালোবাসা অর্থ দিয়ে কিনতে পারবে না। এখান বেরিয়ে যাও (গেট লস্ট)’।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম