বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

অরুণা বিশ্বাসের উপস্থাপনায় ‘যাত্রাপালা’


DhakaReport24.com || 2022-09-14 15:28:00
অরুণা বিশ্বাসের উপস্থাপনায় ‘যাত্রাপালা’

আবারও বিটিভিতে শুরু হয়েছে আবহমান কাল থেকে বাঙালির জীবনের অংশ হয়ে থাকা যাত্রাপালার অনুষ্ঠান। প্রতি বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রচারিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাত্রাদলের অংশগ্রহণে যাত্রাপালা।

আর এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এমনটাই জানালেন জাতীয় গণমাধ্যমটির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ।

তিনি বলেন, ‘নানা কারণে লোকজ ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির প্রভাব সমাজে আগের চেয়ে অনেক কমে গেছে। আমরা মনে করি, শেকড়ের সংস্কৃতিতে উদার অনেক কিছু মিশে আছে। মানুষে মানুষে মিলনের কথাই বলে আমাদের সংস্কৃতি। দেশজ সংস্কৃতির মধ্যে রয়েছে ঐক্যের বার্তা। অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলায় যাত্রা শিল্প অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের বিভিন্ন জেলার যাত্রাশিল্পীদের নিয়ে যাত্রাপালার অনুষ্ঠান প্রচারের চেষ্টা করছে বিটিভি।’

এসব যাত্রাপালায় নিয়মিত অংশ নিচ্ছে বাংলার বাণী অপেরা, প্রতিমা অপেরা, ডায়মন্ড অপেরা, শীতলক্ষ্যা যাত্রা ইউনিট, স্বদেশ অপেরা, দ্য চ্যালেঞ্জ অপেরা, নিউ সবুজ অপেরাসহ আরও অনেক যাত্রাদল।

উল্লেখ্য, করোনা মহামারি শুরুর আগ পর্যন্ত বিটিভিতে মাসে একটি করে যাত্রাপালা সম্প্রচার করা হতো। কিন্তু করোনার কারণে প্রায় দুই বছর ধরে বিটিভির স্টুডিওতে যাত্রার চিত্রায়ন ছিল বন্ধ। ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর আড়াইটায় প্রচারিত হবে বাংলার বাণী অপেরার যাত্রাপালা ‘কাজলরেখা’।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম