বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ইমনের "বীরত্ব" সিনেমা


মোসাদ্দেক রাফিও (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-09-14 12:38:15
শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ইমনের

ঢালিউডের সিনেমা নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে দর্শক হলমুখী হতে শুরু করেছে। দর্শকের আগ্রহ বেশি গল্পনির্ভর ছবির দিকে। তার প্রমাণ সম্প্রতি মুক্তি পাওয়া কয়েকটি সিনেমা।

সেই ধারবাবাহিকতায় আগামী ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে পিং-পং এন্টারটেেইনমেন্ট প্রযোজিত তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বীরত্ব’। মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে সিনেমার প্রচারণায় সক্রিয় চলচ্চিত্রটির ইউনিট। চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে জুটি বেঁধে প্রথমবার অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মঞ্চ থেকে আসা নিশাত নাওয়ার সালওয়া।

চলচ্চিত্র মুক্তি সামনে রেখে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এফডিসির ‘ভিআইপি প্রজেকশন হল রুমে’ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, অন্যান্য কলাকুশলীরা ও চলচ্চিত্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইমন বলেন, “জীবনে বহু চরিত্রে অভিনয় করেছি কিন্তু এত গভীরভাবে চরিত্রের মায়ায় এর আগে কখনো পরি নাই। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে, সেই শুটিং থেকে আজ পর্যন্ত। এরকম চরিত্র পাওয়া যে কোনো অভিনেতার জন্যই একটা বড় অর্জন। পরিচালক অনেক পরিশ্রম করে সিনেমাটি তৈরি করেছেন।"

ইমন আরো বলেন, “আমার ছোটবেলার ইচ্ছা ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা। কিন্তু সে আশা পূরণ হয়নি, হয়েছি অভিনেতা। এমবিবিএস পাস না করলেও আমাকে ডাক্তার বানিয়ে দিয়েছে আমার ডিরেক্টর। এই সিনেমায় আমি ডাক্তার রাজু হিসেবে রোগী দেখেছি, তাদের ওষুধ দিয়েছি এবং তারা সুস্থও হয়েছে। করোনা মহামারির সময় ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। এজন্য পৃথিবীর সব ডাক্তারদের স্যালুট জানাই। বাংলাদেশে যেমন পুলিশ নিয়ে অনেক সিনেমা হয়েছে। কিন্তু একজন ডাক্তারের জীবনটাকে সেভাবে কোনো সিনেমায় তুলে ধরা হয়নি। ‘বীরত্ব’তে আমি ডাক্তারদের প্রতিনিধিত্ব করেছি।”

নিপুণ বলেন, “এই সিনেমায় আমাকে একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে। যে জীবনে সব হারিয়েও বেঁচে থাকার স্বপ্ন দেখে। আমার বিশ্বাস আমার চরিত্রটি অনেক অসহায় নিপীড়িত মেয়েদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে। তাদের আশা জাগাবে, তারা নতুন করে বাঁচতে চাইবে।”

এই চলচ্চিত্র দিয়ে প্রথম বারের মত বড় পর্দায় খল চরিত্রে অভিষেক হচ্ছে ইন্তেখাব দিনারের। যিনি ছোট পর্দায় খুবি শক্তিশালী অভিনেতা এবং বর্তমান ওটিটিতে তার জনপ্রিয়তা আকাশচুম্বী।

প্রথম সিনেমা প্রসঙ্গে নির্মাতা সাইদুল ইসলাম রানা বলেন, “বীরত্ব একজন সাহসী যুবকের জীবনের নানানরকম ঘাতপ্রতিঘাতের গল্প। ”

তিনি বলেন, “চরিত্র সেটাই যেটা ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করে, যে অন্যায়ের বিরুদ্ধে লড়ে, আর্তকে আশ্রয় দেয়। আমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ডা: রাজু এরকম চরিত্রের একজন। আপনার সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখলে সেটা অনুভব করতে পারবেন।”

নিশাত নাওয়ার সালওয়া বলেন, “আমি বীরত্ব চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছি। আমি এই সিনেমায় ডাক্তার দিনা চরিত্রে অভিনয় করেছি। নিজের চরিত্র সম্পর্কে বেশি কিছু না বলে আমি শুধু এতটুকু বলতে চাই যে, এই সিনেমার গল্পের মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। আমরা প্রত্যেকে এই সিনেমার জন্য অনেক কষ্ট করেছি। আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখলে আমাদের কষ্ট স্বার্থক হবে।”

চলচ্চিত্রটিতে আহসান হাবিব নাসিম কিলার মাসুম নামক একটি চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবারের মত তিনিও বড় পর্দায় খল চরিত্রে অভিনয় করলেন।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা।

পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক, সিনেমার নির্বাহী প্রযোজক ছিলেন রঞ্জন দত্ত। পরিবেশনা করছে দি অভি কথাচিত্র।

ইমন-সালওয়া ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নিপুন আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্রোপাধ্যায়, কচি খন্দকার, বর্দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, হন্না শেলি, পীরজাদা শহিদুল হার“ন, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্না, প্রনব ঘোষ, প্রিয়ন্তি গোমেজ, রিমু, জাহাঙ্গীর আলম ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়া সহ অনেক। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো কোনো আইটেম গানে কোমর দুলিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।