বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

মাহি, সাইমন ও আদর তাদের সর্বোচ্চ দিয়ে ‘লাইভ’ করেছেন


DhakaReport24.com || 2022-09-08 11:09:45
মাহি, সাইমন ও আদর তাদের সর্বোচ্চ দিয়ে ‘লাইভ’ করেছেন

শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে মাহিয়া মাহি, সাইমন সাদিক জুটি অভিনীত ছবি ‘লাইভ। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আজাদ চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। ছবির মূল তিন চরিত্রের অভিনয়শিল্পীর ভূয়সী প্রশংসা করেছেন পরিচালক রনি।

ছবি মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন প্রশংসা করেন শামীম আহমেদ রনি। যাতে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীসহ শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক।

‘মাহি, সাইমন ও আদর তিন জনের সঙ্গেই আমার প্রথম কাজ। মাহি-সাইমনের কাজ সম্পর্কে আমার আগে থেকেই ধারণা আছে। আদরকে শিবা শানু ভাইয়ের কথায় নেওয়া। ওকে নিয়ে আমার একটু ভয় ছিল। কিন্তু শুধু ও নয়, তিনজনই তাদের সর্বোচ্চ দিয়ে ছবিটাতে অভিনয় করেছেন। মাহিকে এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে শর্ত দেওয়া ছিলো ঘুমানো যাবে না, সে কিন্তু দুদিন না ঘুমিয়ে কাজ করেছে। কারণ না ঘুমানোর ফলে মানুষের চেহারা যেরকম হয় সেরকমটা আমাদের দরকার ছিলো। সে তার সর্বোচ্চ ডেটিকেশন দিয়েছে। আমি বলবো মাহি, সাইমন ও আদর তাদের সর্বোচ্চটা দিয়েছে এ ছবিতে’,— বলেন শামীম আহমেদ রনি।

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মাহি বলেন, “শুটিংয়ের জায়গাটাকে পলিথিন দিয়ে এমনভাবে আইসোলোটেড করা হয়েছিলো যাতে আমরা নিঃশ্বাস নিতে না পারি। বেশ কষ্ট করে আমরা কাজটা করেছি। দুদিন ঠিকঠাক ঘুমাতে পারি নাই। টানা শুটিং করেছি। একটু ফাঁক ফেলে যে যার মতো করে ফ্লোরে ঘুমিয়েছি। যখন আমরা ক্যামেরার সামনে দাঁড়াই, একটা সংলাপ বলি- তখনই বুঝি একটা সিনেমা কেমন হবে। ওই জায়গা থেকে বলবো খুব ভালো ছবি ‘লাইভ’। আমার মনে হয় না এরকম কাজ আমি আগে করিছি।”

চার বছর পর সাইমনের ছবি মুক্তি পাচ্ছে। তিনি চেয়েছিলেন ছবিটা নিয়ে আরেকটু প্রচার-প্রচারণা হোক। তারপরও তিনি বলেন, ‘আমার এ মুহুর্তে ৮টি ছবি সেন্সর হয়ে রয়েছে। এর মধ্যে এটি অন্যতম ছবি, যেটি নিয়ে আমি খুবই আশাবাদী। অনেক ভালো একটা ছবি হয়েছে। এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর অনেকেই আমাকে এতে অভিনয় করতে মানা করেছিল। তাদের যুক্তি ছিল, এ ছবিতে তোমার হিরোইজম দেখানো জায়গা নেই। কিন্তু আমি বলেছিলাম, আমি হিরোইজম চাই না, অভিনয়ের জায়গা আছে কিনা আমি সেটা চাই। আমি কৃতজ্ঞ পরিচালক আমাকে অভিনয়টা করার সুযোগ দিয়েছেন।’

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম