রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

নিরবের ‘লাইফ ইজ বিউটিফুল’, সঙ্গে দুই নায়িকা


DhakaReport24.com || 2022-09-03 14:55:45
নিরবের ‘লাইফ ইজ বিউটিফুল’, সঙ্গে দুই নায়িকা

একের পর এক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক নিরব। সেই ধারাবাহিকতায় জানা গেলো নতুন আরেকটি সিনেমার খবর। এর নাম ‘লাইফ ইজ বিউটিফুল’। ছবিতে থাকছেন দুই নায়িকা, নিপুণ ও ববি।

গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় পিএইচ এন্টারটেইনমেন্টের কর্ণধার পিয়াল হোসেনের জন্মদিন। সেখানেই এই ছবির ঘোষণা দেন তিনি। এটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করবেন পিয়াল। তবে সার্বিক সহযোগিতায় থাকবেন তপু খান।

পিয়াল হোসেন জানান, ছবিতে নিপুণ-নিরব ও ববি ছাড়া আরও একজোড়া জুটিকে দেখা যাবে। সেই জুটি হিসেবে কারা থাকছেন, সেটা জানা যাবে শিগগিরই।

তিনি বলেন, সিনেমাটির শুটিং হবে ঢাকা ও এর আশপাশের নানা লোকেশনে। কিছু দৃশ্যের কাজ হবে কক্সবাজার ও রাঙ্গামাটিতেও। সিনেমাটিতে গান থাকবে ৪টি, সেগুলোতে কণ্ঠ দেবেন শফিক তুহিন, সিঁথি সাহা, আরেফিন রুমি, কোনাল, পূজা, সৈয়দ অমি ও মেহরিন।

পিএইচ এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হতে যাওয়া এ ছবিটির গল্প ভাবনা পরিচালকের। চিত্রনাট্য তৈরিতে কাজ করছেন শুভ্র সরখেল এবং দিল মোহাম্মাদ। সিনেমার কো-প্রডিউসার হিসেবে আছেন সাকিব সনেট, তপু খান এবং সেলিব্রিটি প্রোডাকশন হাউস।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম