বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

সিনেমা করতে সাহস পাচ্ছেন না শাহরুখ!


DhakaReport24.com || 2022-08-30 14:26:45
সিনেমা করতে সাহস পাচ্ছেন না শাহরুখ!

৫৭ বছর বয়সেও তিনি বলিউডের নায়ক। দর্শক তাকে পর্দায় দেখতে চান বা না চান, শাহরুখ খানের ঝুলিতে এখনও উপচে পড়ছে কাজ। শিগগিরই ‘জওয়ান’, ‘পাঠান’ এবং ‘ডাংকি’তে দেখা যাবে অভিনেতাকে।

যেহেতু সেগুলোর শুটিংয়ের কাজ প্রায় শেষ, আবার নতুন চিত্রনাট্য বাছা শুরু করেছেন তিনি, এমনটাই খবর। তবে, ‘জিরো’র ব্যর্থতার পর একটু বেশিই বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ‘বাদশা’ এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। তাই বলে ‘ডন’-এর প্রস্তাব ফেরাবেন অভিনেতা এ-ও সম্ভব?

জানা গিয়েছে, একাধিক প্রস্তাবের মধ্যে শাহরুখকে ‘ডন ৩’-এর চিত্রনাট্য পড়ে দেখার প্রস্তাবও দেওয়া হয়েছিল। মুম্বাইয়ের এক সংবাদসংস্থার প্রতিবেদন অনুসারে, অভিনেতা আপাতত তা প্রত্যাখ্যান করেছেন।

প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে যে, শাহরুখ ‘ডন ৩’ হাতে নেওয়ার আগে চিত্রনাট্য সম্পর্কে খুব নিশ্চিত হতে চান। যেহেতু সিনেমাটি সবচেয়ে প্রত্যাশিত সিক্যুয়েলগুলোর মধ্যে একটি, তাই চুক্তি স্বাক্ষর করার আগে তিনি কাহিনি সম্পর্কে সতর্ক থাকতে চান। এমন নয় যে তিনি চিত্রনাট্য পছন্দ করেননি, শুধু বলেছেন এখনও ‘পুরোপুরি বিশ্বাসী’ নন।

অমিতাভ বচ্চনের পুরনো ‘ডন’ ফিরেছিল শাহরুখের হাত ধরেই, তাই এ প্রজন্মের কাছে ‘ডন’ আইকন তিনিই। তবে ইদানিং বলিউড সিনেমার ব্যর্থতার মিছিলে এখনই আর পা বাড়াতে সাহস পাচ্ছেন না নায়ক।
সূত্র : আনন্দবাজার
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম