রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

রাজকে ইঙ্গিত করে যে পোস্ট দিলেন পরীমনি


DhakaReport24.com || 2022-08-30 10:43:15
রাজকে ইঙ্গিত করে যে পোস্ট দিলেন পরীমনি

মাতৃত্বের সুখানুভূতি পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। রাজপুত্র রাজ্যকে ঘিরেই এখন সময় কাটছে রাজ-পরীমনি দম্পতির। 

মাতৃত্ব যে তিনি এনজয় করেছেন সেটি একটি পোস্টে বুঝিয়ে দিয়েছেন। নিজের গর্ভাবস্থার দিনগুলো মিস করছেন বলে জানিয়েছেন ঢালিউড নায়িকা।

শনিবার রাতে ফেসবুক পরীমনি লিখেছেন, ‘আমি আমার গর্ভাবস্থার দিনগুলো খুব মিস করছি। পেটের মধ্যে কেউ নড়ে না, আমার ভাল্লাগে না।’ সেই পোস্টের নিচে স্বামী অভিনেতা শরিফুল রাজকে মেনশন দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, কথাগুলো তাকেই বলছেন!

সেখানে রাজ এসে মন্তব্য করেছেন, ‘তোমাকে মনে পড়ছে পরী।’পোস্টের নিচে পরীমনির বন্ধু-শুভাকাঙক্ষীও কমেন্ট করেছেন। তারা নায়িকার মাতৃত্বের অনুভূতির প্রতি ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। যার নাম শাহীম মুহাম্মদ রাজ্য। তাকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন ঢালিউড দম্পতি।
 ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম