রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

নতুন গল্প নিয়ে আসছেন টেইলর সুইফট


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-29 17:52:00
নতুন গল্প নিয়ে আসছেন টেইলর সুইফট

নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন টেইলর সুইফট। তার নতুন অ্যালবাম ‘মিডনাইটস’। এটি তার দশম স্টুডিও অ্যালবাম। অ্যালবামটি প্রকাশিত হবে আগামী ২১ অক্টোবর।

মধ্যরাতের সুখ-দুঃখের গল্প গানে গানে বলবেন টেইলর। এমটিভির বার্ষিক ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা সম্মাননা গ্রহণের সময় তিনি এ ঘোষণা দেন। ‘অল টু ওয়েল’ গানটির জন্য বর্ষসেরা ভিডিওর পুরস্কার পেয়েছেন টেইলর।

২০০৬ সালে টেইলর সুইফট তার প্রথম গান “টিম ম্যাকগ্র” প্রকাশ করে, এরপর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম টেইলর সুইফট যা রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা কর্তৃক প্লাটিনাম প্রত্যায়ন পায়।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত অ্যালবামগুলো সবমিলিয়ে প্রায় ৪০ লক্ষ কপি বিক্রি হয়, যা তাকে নিলসেন সাউন্ডস্ক্যানের জরিপ অনুসারে সে বছরে সবচেয়ে বেশি বিক্রিপ্রাপ্ত মার্কিন সঙ্গীতশিল্পীর মর্যাদা দেয়।

পুরস্কার গ্রহণ করে ৩২ বছর বয়সী এ গায়িকা বলেন, ‘আমরা যা সৃষ্টি করেছি তা নিয়ে গর্বিত। আপনাদের (ভক্তদের) ভালোবাসা না পেলে এটি বানাতে পারতাম না। এই ভালোবাসা যদি অব্যাহত রাখেন তাহলে আপনাদের আমি জানাতে চাই, আমার নতুন অ্যালবাম আসছে। এ বিষয়ে মধ্যরাতে বিস্তারিত জানাবো’।

পরে ইনস্টাগ্রামে টেইলর জানান, ‘মধ্যরাতে লেখা গান নিয়েই এ অ্যালবাম। ভয় ও সুন্দর স্বপ্নের ভেতরের যাত্রার কথা বলবে অ্যালবামটি। এতে ১৩টি গান থাকছে’।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম