বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

রাত ১২ টার আগে মা আমাকে ঘরে ৩০ মিনিট আটকে রাখেন : ফারহান


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-28 17:34:15
রাত ১২ টার আগে মা আমাকে ঘরে ৩০ মিনিট আটকে রাখেন : ফারহান

আজ জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের জন্মদিন। এই দিনে নানাভাবেই চমৎকৃত হন তিনি। ভক্তরা সেই ক্ষণের শুরু থেকেই অভিনন্দন বার্তায় ভাসাতে থাকেন তাকে। এরপর সারাদিন চলে এই স্রোত।

তবে মায়ের চমকে দেওয়ার বিষয়টি বরাবরই ভালো লাগে ফারহানের। সেটাকে একটু আলাদাভাবেই উল্লেখ করেলেন তিনি। মায়ের এই স্নেহের জন্য অস্ট্রেলিয়া থেকে উড়ে চলে এসেছেন। এমনটাই জানালেন সময়ের তুমুল আলোচিত অভিনেতা মুশফিক আর ফারহান।

ফারহান বলেন, ‘ধরেন আমার জন্মদিন আজ রাত ১২ টায়। আমার জন্য নিজে কেক বানাবে কিংবা কিনে আনবে। তারপর সব আয়োজন করবে। মা আমাকে সারপ্রাইজ দেবেন তাই আমাকে ঘরে ৩০ মিনিট আটকে রাখবেন যেন আমি কিছুই না দেখতে পাই। এরপর আমাকে সারপ্রাইজ দেওয়ার আয়োজন করতে থাকেন। মা মনে করেন আমি কিছু জানি না।’

মায়ের এই আয়োজনকে বেশ উপভোগ করেন জানিয়ে ফারহান বলেন, ‘আসলে মায়ের সবকিছু বুঝলেও আমি না বোঝার ভান করে থাকি। আমি বন্ধ করে ৩০ মিনিট অপেক্ষা করি এরপর মা আমাকে নিয়ে গিয়ে কেক কাটেন, সারপ্রাইজড করেন। বিশেষ এই দিনের এই ভালোবাসার মূলয় আমার কাছে। যার ফলে আমি অস্ট্রেলিয়ায় গিয়ে শুটিং শেষ করেছি দ্রুত, যেন মায়ের সঙ্গে জন্মদিন পালন করতে পারি।’

মুশফিক আর ফারহান ছিলেন একজন জনপ্রিয় রেডিও জকি। এরপর অভিনয়ে নাম লিখিয়ে দ্রুত নিজেকে প্রমাণ করতে সক্ষম হন। নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর হাত ধরেই নাটকে এসেছেন ফারহান। প্রথম নাটক ‘একটি তিন মাসের গল্প’। এরপর ফিরে তাকাতে হয়নি পেছনে।

এবারের ঈদে তার বেশ কিছু নাটক তাঁকে আলোচনার শীর্ষে রেখেছিল। ঈদে ফারহানের নাটক মুক্তি মানেই হিট। সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। সেখানে ৫ টি ফিকশনের কাজ করেছেন। ফারহানের সঙ্গে ছিলেন কেয়া পায়েল। এছাড়াও দেশে দুটি নাটকের কাজ শেষ করেছেন। একটি মহিদুল মহিমের অপরটি মাহমুদ মাহিনের। খুব শিগগির নাটক দুটি ভক্তরা দেখতে পারবেন।  

এবারের ঈদে মুক্তি পাওয়া ফারহান অভিনীত শাদি মোবারক নাটকটি দেখা হয়েছে এক কোটি বার, দরদ এক কোটি ১০ লাখ বার,  ডিয়ার লাভ নাটকটি  ৮৭ লাখ বার, হাঙ্গর ৮০ লাখ বার, মন বলে তুমি নেই ৬৩ লাখ বার- এমন অজস্র দর্শকপ্রিয় নাটক।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম