বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ আল সাকী


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-28 15:47:45
চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ আল সাকী

দীর্ঘ ২ বছর নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ আল সাকী। রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় তার গ্রামের বাড়ী জামালপুর শহরের রশিদপুরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘ ২ বছর যাবৎ বার্ধক্যজনিত রোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

মরহুম আব্দুল্লাহ আল সাকী সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন ও বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের বড় ভাই। মৃত্যুকালে স্ত্রী দুই সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

চলচ্চিত্র অভিনেতা মরহুম আব্দুল্লাহ আল সাকীর জানাজা নামাজ রবিবার সকাল ১০ টায় রশিদপুর ইজ্জতুন নেছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণীপেশার বিপুল মানুষ অংশ নেয়। পরে রশিদপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আব্দুল্লাহ আল সাকীর ছোট ভাই শাহ আব্দুল্লাহ আল মাসুদ জানান, স্কুলে পড়াকালীন ছাত্রাবস্থায় নাটকে অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করেন। ঢাকায় মহা-হিসাব নিরীক্ষক অফিসে অডিট সুপারেন্টেন্ড পদে চাকুরী করেছেন। তবে অভিনয়ের নেশা তাকে ছাড়েনি। চাকুরীর পাশাপাশি রুপালী পর্দায় অভিনয় শুরু করেন।

৮০ ও ৯০ দশকে প্রেমগীত, মায়ের দোয়া, ঝিনুক মালার প্রেম ও মাটির কুলেসহ প্রায় অর্ধশতাধিক চলচ্চিত্রে খলনায়কসহ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন এই চলচ্চিত্র অভিনেতা। খ্যাতিমান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালিত প্রায় সিনেমায় খলনায়কসহ পার্শ্ব চরিত্রে তিনি অভিনয় করেছেন। তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্প একজন গুণি চলচ্চিত্র অভিনেতাকে হারালো।

চলচ্চিত্র অভিনেতা মরহুম আব্দুল্লাহ আল সাকী ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী নাহিদা ইয়াসমিন ও মেয়ে সোনিয়া সাকী অস্ট্রেলিয়া প্রবাসী। ছেলে শাহ মো. আব্দুল্লাহ সৌদ জেসন ঢাকায় ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছে।

তিনি চলচ্চিত্র অভিনয় ছাড়াও সাংস্কৃতিক,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলেন।

আব্দুল্লাহ আল সাকীর মৃত্যুতে জামালপুরে রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিকসহ সর্ব মহলে নেমে এসেছে শোকের ছায়া।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম