রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

ফিরলেন ব্রিটনি


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-28 14:53:45
ফিরলেন ব্রিটনি

ছয় বছর পর এলটন জনকে নিয়ে গানে ফিরলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। ডুয়েট গান ‘হোল্ড মি ক্লোজার’ ২৬ আগস্ট প্রকাশ পেয়েছে ব্রিটনি স্পিয়ার্স ও এলটন জনের। এলটন জনের ১৯৭২ সালের ‘টাইনি ড্যান্সার’ ও ১৯৯২ সালে ‘দ্য ওয়ান’ গানের কোরাসে তৈরি করা হয়েছে এই গান।

২০১৬ সালের অ্যালবাম ‘গ্লোরি’র পর এটাই ব্রিটনির প্রথম গান। ব্রিটনির সঙ্গে কাজ করা প্রসঙ্গে ‘দ্য গার্ডিয়ান’-এ এলটন বলেন, তার সঙ্গে কাজটি করে আনন্দিত। কারণ, এটি যদি হিট হয়, আমার ধারণা, তাহলে এটি তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তিনি বুঝতে পারবেন যে মানুষ তাকে ভালোবাসে এবং তার ভালো চায়। বাবার টানা ১৩ বছরের আইনি অভিভাবকত্ব থেকে গত বছর নভেম্বরে মুক্তি মেলে ব্রিটনির। ব্রিটনি সেই সময়ে জানিয়েছিলেন, বাবার নিয়ন্ত্রণের কারণে গান থেকে দূরে সরে গেছেন তিনি, ভেঙে গেছে সব স্বপ্ন। ব্রিটনির নতুন গান পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা।

মন্তব্যের ঘরে ভাসছে প্রশংসার বন্যায়। তবে কেউ কেউ এই রিমিক্সের সমালোচনাও করেছেন। তাদের মতে, পুরনো গান দু’টি রিমিক্স না করে মৌলিক গান হলেই ভালো হতো।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম